শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল নতুনভাবে বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য : পানিসম্পদ মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক একক আধিপত্য নয়, প্রয়োজন সব মতের সুস্থ বিনিময় : তথ‍্যমন্ত্রী জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের স্মৃতি স্মারক দিলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় অংশ না নিতে যুক্তরাষ্ট্রের চাপ, সহায়তা বন্ধের হুমকি

ডিআইইউ-তে ‘ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ‘ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিউলা)-এর ২০২৬–২০২৭ মেয়াদের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৮ এপ্রিল উপদেষ্টা পরিষদের তত্ত্বাবধানে এবং সদস্যদের সম্মিলিত মতামতের ভিত্তিতে এই নতুন কমিটি গঠিত হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মুহম্মদ কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট শামসুল আলম রাসেল।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন—সিনিয়র সহসভাপতি মো. সাইফুল ইসলাম মোল্লা। সহসভাপতি হিসেবে রয়েছেন মনিরুজ্জামান সবুজ, শাহানাজ আক্তার, মোতাহের হোসেন, আক্তার আলী শেখ, শেখ শওকত হোসেন এবং শেখ মাহিদুল ইসলাম যুবরাজ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন খালেদ মোশারফ হোসেন রিপন, মর্তুজা মুহাম্মদ অস্তিক, মেহেদী হাসান আপেল ও নূর হোসেন প্রধান।

সহ-সাধারণ সম্পাদক হয়েছেন সাইফুল্লাহ খালেদ, এরশাদ আহমেদ এবং আব্দুল আউয়াল শামীম পাটোয়ারী। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আবু রাসেল এবং কোষাধ্যক্ষ হয়েছেন মোহাম্মদ আরিফুল ইসলাম।

এছাড়া, সাহিত্য, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে লোকমান হোসেন রাব্বি; সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান কিরণ এবং সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইমদাদুল্লাহ মোল্লা দায়িত্ব পেয়েছেন। ক্রীড়া সম্পাদক হয়েছেন মওদুদ আহমেদ এবং সহ-ক্রীড়া সম্পাদক রুহুল আমিন।

সংস্কৃতি ও নারী বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মাহমুদা খানম, সহকারী হিসেবে আছেন তাসলিমা আক্তার মিনু। আইন বিষয়ক সম্পাদক হয়েছেন মো. সায়ীদ উল্লাহ রনি এবং সহকারী সম্পাদক শেখ এনামুল হাসান।

তথ্য প্রচার ও গণসংযোগ বিষয়ক সম্পাদক হিসেবে আনোয়ার হোসাইন খোকন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হিসেবে শহিবুজ্জামান সৃপ্ত দায়িত্ব পেয়েছেন। দপ্তর সম্পাদক হয়েছেন মো. আবেদ আলী এবং সহকারী হিসেবে রয়েছেন লুচিয়া ফাহিম বাধন।

পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক হিসেবে নাসির উদ্দিন, মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে মো. গোলাম কিবরিয়া এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে মো. মঈন উদ্দিন বিপ্লব দায়িত্ব পালন করবেন।

আইন ছাত্র ও শিক্ষানবিশ বিষয়ক সম্পাদক হিসেবে মোজাম্মেল আহমেদ মৃধা পাভেল এবং সহকারী হিসেবে নাঈম হাসান অভি ও এনায়েত হোসেন দায়িত্ব পেয়েছেন। ধর্ম বিষয়ক সম্পাদক হয়েছেন মো. জামাল উদ্দিন।

কার্যকরী পরিষদের সদস্য হিসেবে রয়েছেন আরিফা পারভীন, রাজিয়া সুলতানা, শিল্পী সুলতানা মেঘলা, দেলোয়ার হোসাইন, মো. সোহান, দেলোয়ার হোসেন অভি, এম এ সাহিদ, আরফান আহমেদ, তানজিনা আক্তার তুলি, মো. সাইফুল ইসলাম, মেহনাজ জাহান ইতি, মীর শাওন, মো. হাসনাইম ইমতিয়াজ, এ এইচ এম আব্দুল্লাহ মবিন এবং নিরব।

উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন নুর নবী বুলবুল, ফিরোজুর রহমান রিন্টু, নেছা মোসা খায়রুন, সাজোয়ার রহমান পার্থ, জহিরুল ইসলাম সবুজ, আশরফুল আলম, অলিউর রহমান নয়ন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, হুমায়ুন কবির বাদশাহ, আব্দুর রাকিব, শায়েলা পারভীন পিয়া, আতাউর রহমান রুকু এবং মো. রাসেল আহম্মেদ।

নবনিযুক্ত সভাপতি অ্যাডভোকেট মুহম্মদ কামাল হোসেন দায়িত্ব পাওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটিকে আরও গতিশীল ও শক্তিশালী করে তোলা সম্ভব হবে।” একই সঙ্গে সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

ডিউলা একটি সক্রিয় অ্যালামনাই সংগঠন, যা আইন পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্টদের আশা, নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটি ভবিষ্যতে আরো কার্যকর ও প্রভাবশালী ভূমিকা রাখবে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com