শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

খাল খনন কার্যক্রমে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না: শামা ওবায়েদ

ফরিদপুর, প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

খাল খনন কার্যক্রমে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম মেনে নেওয়া হবে না।

শনিবার (২৫ এপ্রিল) ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শুধু খাল খনন নয়, যে কোনো উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে দল-মত নির্বিশেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে তিনি নগরকান্দা থানা আয়োজিত মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি মাদক ও সন্ত্রাস প্রতিরোধে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

পরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে সুবিধাভোগী কৃষকদের মাঝে বিনামূল্যে হ্যান্ড স্প্রে মেশিন বিতরণ করেন তিনি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আবজাল হোসেন খান পলাশ, জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com