ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন Logo শেখ হাসিনা পালিয়ে যাওয়া সন্ত্রাসী: নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo মির্জা ফখরুলকে অভিনন্দন পেজেশকিয়ানের, সম্পর্ক গভীর করতে আশাবাদ Logo মূল্যবোধ ও পেশাদারিকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে : আনসার-ভিডিপি মহাপরিচালক Logo প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী Logo জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য Logo সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ Logo জ্বালানি সংকটে ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে : অর্থমন্ত্রী Logo প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী

‘শহীদ জিয়াউর রহমানের খাল খনন কার্যক্রম সম্প্রসারণ করছেন তারেক রহমান’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে দেশে খাল খনন ও পানি ব্যবস্থাপনার যে কার্যক্রম শুরু হয়েছিল, আজ তা বাস্তবায়ন ও সম্প্রসারণ করছেন তারই সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান সময়ে এই উদ্যোগকে আরও বিস্তৃত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। যার ফলে গ্রামীণ অর্থনীতি নতুন গতি পাচ্ছে।

শনিবার (২৫ এপ্রিল ) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ও কিচক ইউনিয়নে দুইটি গুরুত্বপূর্ণ খাল খনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, খাল পুনঃখনন শুধু পানি নিষ্কাশনেই সহায়ক নয়। এটি কৃষি উৎপাদন বৃদ্ধিতেও বড় ভূমিকা রাখে। এর ফলে কৃষকরা সঠিক সময়ে জমিতে পানি সরবরাহ করতে পারবেন। যা ফসলের উৎপাদন বাড়াতে সহায়ক হবে। পাশাপাশি মৎস্যসম্পদ বৃদ্ধিতেও এ উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে।

এসময় বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় কৃষকরা জানান, খাল দুটি দীর্ঘ দিন ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা তৈরি হতো এবং শুষ্ক মৌসুমে সেচ সংকটে পড়তে হতো। এই উদ্যোগের ফলে কয়েক হাজার হেক্টর ফসলি জমি চাষাবাদের আওতায় আসবে। সরকারের এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ গ্রামীণ জনপদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এদিন দুপুর ১টায় প্রথমে বুড়িগঞ্জ ইউনিয়নে এবং পরে বিকেল ৩টায় কিচক ইউনিয়নে খাল খনন কাজের উদ্বোধন করা হয়। প্রতিমন্ত্রী স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুততম সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

সংশ্লিষ্টরা জানান, এসব খাল পুনঃখননের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসন হবে এবং কৃষি জমিতে সেচ সুবিধা বাড়বে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন

‘শহীদ জিয়াউর রহমানের খাল খনন কার্যক্রম সম্প্রসারণ করছেন তারেক রহমান’

আপডেট সময় ০৫:৪৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬