ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নারায়ণগঞ্জে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু Logo মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন Logo শেখ হাসিনা পালিয়ে যাওয়া সন্ত্রাসী: নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo মির্জা ফখরুলকে অভিনন্দন পেজেশকিয়ানের, সম্পর্ক গভীর করতে আশাবাদ Logo মূল্যবোধ ও পেশাদারিকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে : আনসার-ভিডিপি মহাপরিচালক Logo প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী Logo জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য Logo সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ Logo জ্বালানি সংকটে ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে : অর্থমন্ত্রী

ধান কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে কৃষক নিহত

খুলনার তেরখাদা উপজেলায় ধান কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তেরখাদা এলাকার বাসিন্দা ইকরাম শেখের ছেলে কৃষক নুর আলম (৫৫) নিহত হন। এছাড়াও অন্তত চার-পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) সকালে জেলার তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের মধুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ধান কাটাকে কেন্দ্র করে বিএনপি সমর্থক শহিদুল গ্রুপ ও সাইফুল গ্রুপের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক মারামারি হয়।

সংঘর্ষে সাইফুল গ্রুপের নুর আলম (৫৬) নিহত হন। এছাড়া আহতদের মধ্যে রয়েছেন, মো. হিজমুল্লাহ সোহেল রানা (৪০), নূরের শেখ (৫৫), মুসা শেখ, মফিজুর রহমান (৪৫) ও আলী হুসাইন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ধান কাটাকে কেন্দ্র করে শহিদুল ও সাইফুল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাইফুল গ্রুপের একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। এছাড়া জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

নারায়ণগঞ্জে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু

ধান কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে কৃষক নিহত

আপডেট সময় ০৪:৩৫:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬