ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিদ্যুৎসংকটে বর্তমান সরকারের দায় নেই, সব আ. লীগের পাপের ফসল : তথ্য উপদেষ্টা Logo ৬৬.৩ শতাংশ মানুষ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট Logo যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে সমান কঠোর জবাব দেবে ইরান Logo স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ: রিজভী Logo ঈদে মিলাদুন্নবী উদযাপনে কর্মসূচি ঘোষণা করল সরকার Logo চাঁদাবাজির প্রতিবাদে স্পিডবোট বন্ধ, জরুরি চিকিৎসা না পেয়ে ঘাটেই মুক্তিযোদ্ধার মৃত্যু Logo রংপুরে চিড়িয়াখানায় ২৭ তরুণ-তরুণী আটক Logo আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনলো বিজিবি Logo চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই: জোনায়েদ সাকি Logo বাস কাউন্টারে আধিপত্যকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

গম্ভীর ‘দ্য চ্যাম্পিয়ন’

গৌতম গম্ভীর মানেই লাকি ম্যান। ফাইনালে ওঠা মানেই গম্বীরের দল চ্যাম্পিয়ন। ক্রিকেটার হিসেবে দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি এবার কোচ হিসেবেও ভারতকে দুই বছরে দুটি আইসিসি ট্রফি উপহার দিলেন গম্ভীর।

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে প্রথম শিরোপা জয়ে ৭৫ রানের ইনিংস খেলেন গম্ভীর। চার বছর পর ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে ৯৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ভারতের শিরোপা জয়ে বড় অবদান রাখেন গম্ভীর।

জাতীয় দলের এই সাফল্য আইপিএলেও বজায় ছিল। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়ক হওয়ার পর ২০১২ ও ২০১৪ সালের আইপিএল জিতেছিলেন তিনি।

এরপর দীর্ঘ সময়ে কেকেআর আর কোনো শিরোপা জিততে পারেনি। ২০২৪ সালে কেকেআরের মেন্টর হিসেবে গম্ভীরকে নিয়োগ দেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। দলের দায়িত্ব নিয়েই শাহরুখ খানকে তৃতীয় শিরোপা উপহার দেন গম্ভীর।

সেই সাফল্য তাকে ভারতীয় দলের দায়িত্বে বাসায়। নতুন ভূমিকাতেও সফল গম্ভীর। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অধীনে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই ট্র্যাডিশন এবারেও বজায় থাকল।

রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হল ভারত। গম্ভীর দেখিয়ে দিলেন, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই ফাইনাল খেলতে নামেন তিনি।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

বিদ্যুৎসংকটে বর্তমান সরকারের দায় নেই, সব আ. লীগের পাপের ফসল : তথ্য উপদেষ্টা

গম্ভীর ‘দ্য চ্যাম্পিয়ন’

আপডেট সময় ১১:৫১:০০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬