বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মে মাসের মধ্যেই দেশে হাম নিয়ন্ত্রণে আসবে : স্বাস্থ্যমন্ত্রী পেট্রোলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী জুলাই সনদকে অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে বিএনপি: নাহিদ ইসলাম বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না: প্রধানমন্ত্রী ব্যাংক-আর্থিক খাতে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে না: অর্থমন্ত্রী রাজনৈতিক কারণে দায়ের করা ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষককে তিন মাস সহায়তা: প্রধানমন্ত্রী বেঙ্গালুরুতে হাসপাতালের দেওয়াল ধসে শিশুসহ নিহত ৭ বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও কার্যকরে গুরুত্বারোপ পররাষ্ট্র উপদেষ্টার

নির্বাচনী জনসভা শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার শেষ দিনে মা ও বাবার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দিনভর আটটি জনসভা শেষে রাত ১১টার দিকে তিনি শেরেবাংলা নগরে যান। সেখানে তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।

এ সময় তারেক রহমান শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠ করেন। নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি দীর্ঘক্ষণ মোনাজাত করেন। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সোমবার সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত তারেক রহমান ঢাকা মহানগরীর আটটি জনসভায় বক্তব্য দেন। তিনি তার নির্বাচনী এলাকা ঢাকা-১৭ (বনানী) ছাড়াও ঢাকা-১০ (কলাবাগান), ঢাকা-৮ (পীরজঙ্গী মাজার), ঢাকা-৯ (মান্ডা), ঢাকা-৫ (যাত্রাবাড়ী), ঢাকা-৪ (জুরাইন), ঢাকা-৬ (ধূপখোলা) এবং ঢাকা-৭ (লালবাগ) আসনের জনসভাগুলোতে অংশ নেন। এসব জনসভায় তিনি দলের নির্বাচনী ইশতেহার তুলে ধরেন এবং আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে জনগণের সমর্থন কামনা করেন।

এদিন সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশে বিশেষ নির্বাচনী ভাষণ দেন বিএনপি চেয়ারপারসন। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে সম্প্রচারিত ওই ভাষণে তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের মালিকানা ফিরে পাওয়ার একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে উল্লেখ করেন এবং সবাইকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

ভাষণে তিনি ক্ষমতায় গেলে পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি, বেকার গ্র্যাজুয়েটদের জন্য বিশেষ ভাতা প্রদান এবং প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি ওয়েলফেয়ার কার্ড’ চালুর প্রতিশ্রুতি দেন। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান, মেধার ভিত্তিতে নিয়োগ এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নের কথাও উল্লেখ করেন।

এছাড়া সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ কথাটি পুনরায় অন্তর্ভুক্ত করার অঙ্গীকার করেন তিনি। দল-মত নির্বিশেষে একটি নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি অতীতে দলের কোনো অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তা সংশোধন করে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com