ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্যখাতের ওপর: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত ওয়াশিংটন ডিসি বিএনপি Logo দেড় লাখ দিয়াশলাই কাঠিতে মাটির দুর্গা Logo পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষকের বিষয়ে রুল Logo রেফারিং নিয়ে ক্ষুব্ধ মরিনহোকে সিমিওনে বললেন, ‘সীমা ছাড়াবেন না’ Logo এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড আবেদন Logo নওগাঁয় ৪০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার Logo সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু Logo জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার: প্রতিমন্ত্রী অমিত

সুপার এইটে যেতে ‘কিছুটা অসম্ভব মিশনে’ পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বড় সমীকরণের সামনে পড়ে গেছে সালমান আলী আগা, দলের ক্রিকেটাররা। ভারতের বিপক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারির ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নেওয়ায় কার্যত ম্যাচ সংখ্যা চার থেকে নেমে এসেছে তিনে।

পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছে। পিসিবিও সেই সিদ্ধান্তের বাইরে যায়নি। ফলে ওই ম্যাচে সম্ভাব্য দুই পয়েন্ট আগেই হারিয়েছে পাকিস্তান। শুধু তাই নয় বড় ধাক্কা এসেছে নেট রান রেটেও।

এই অবস্থায় সুপার এইটে যেতে হলে এখন প্রতিটি ম্যাচ জেতা ছাড়া বিকল্প নেই পাকিস্তানের সামনে। পাশাপাশি প্রতিটি জয় হতে হবে বড় ব্যবধানে। আজ নেদারল্যান্ডসের পর তাদের সামনে থাকবে যুক্তরাষ্ট্র, নামিবিয়া। তিন ম্যাচেই বড় ব্যবধানের জয় তুলতে হবে সালমান আলী আগার দলকে।

কিন্তু পথটা মোটেও সহজ নয়। টি টোয়েন্টি বিশ্বকাপে সহযোগী সদস্য দল হয়ে পূর্ণ সদস্য দলকে হারানোর নজির সবচেয়ে বেশি নেদারল্যান্ডসের। ২০২২ বিশ্বকাপে ডাচদের কাছে হেরেই শেষ চারের স্বপ্ন ভেঙেছিল দক্ষিণ আফ্রিকার।

পাকিস্তানেরও এমন অভিজ্ঞতা নতুন নয়। সবশেষ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। ফলে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, নামিবিয়ার বিপক্ষে প্রতিটি ম্যাচই এখন বাঁচা মরার লড়াই।

এর মধ্যেই চোখ রাখতে হচ্ছে আকাশের দিকেও। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। মূল বিশ্বকাপে এমন হলে পাকিস্তানের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্তে সুপার এইটে ওঠার পথ এখন সত্যিই পাহাড়সম হয়ে গেছে ২০০৯ সালের চ্যাম্পিয়নদের জন্য।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

সুপার এইটে যেতে ‘কিছুটা অসম্ভব মিশনে’ পাকিস্তান

আপডেট সময় ০১:২৮:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬