ঢাকা ০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিমানের জ্বালানি চুরির অভিযোগ তদন্তে কমিটি গঠন Logo বিয়ারিং প্যাডে ত্রুটি: তিন দিন ধরে বন্ধ মেঘনা-গোমতী সেতুর একাংশ Logo সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রী Logo শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে মিষ্টি কুমড়া চাষে সফল আক্কাস Logo লিবিয়ায় রুশ যুদ্ধজাহাজে হামলা, আফ্রিকায় মস্কোর পরিকল্পনায় ধাক্কা? Logo ইসরায়েলি হামলায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান নিহত Logo সাইবার আইনে গুজব এবং মানহানির ধারা আরও সুনির্দিষ্ট করার সুপারিশ Logo ডিআরইউ রিপোর্টিং অ্যাওয়ার্ডে ঢাকা পোস্টের আরাফাত জোবায়েরের হ্যাটট্রিক Logo বিস্ফোরক মামলায় সাবেক এমপি আজিজুল কারাগারে Logo ইউক্রেনের জন্য ড্রোন উৎপাদন করবে জার্মানি

এক রাতে শুধু তেহরানেই গুলিতে নিহত দুই শতাধিক: রিপোর্ট

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান। এরই মধ্যে দেশটির নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে সহিংস হয়ে উঠেছে এই আন্দোলন। সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলমান বিক্ষোভে শুধুমাত্র রাজধানী তেহরানেই এক রাতে দুই শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে।

মার্কিন প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন এক প্রতিবেদনে এমনটি দাবি করেছে।

প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে আন্দোলন তীব্র হয়। এ সময় বিক্ষোভাকারীর সহিংস হয়ে উঠেন। এর জবাবে নিরাপত্তা বাহিনী ব্যাপক গুলি ছোড়ে। 

টাইম ম্যাগাজিন শুক্রবার এক প্রতিবেদনে দাবি করে, নাম প্রকাশ না করার শর্তে তেহরানের এক চিকিৎসক জানিয়েছেন, শুধুমাত্র তেহরানের ছয়টি হাসপাতালে ২১৭ বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। যাদের বেশিরভাগই তাজা গুলিতে প্রাণ হারিয়েছেন।

সাময়িকীটি বলেছে, যদি মৃত্যুর তথ্য নিশ্চিত হয় তাহলে ধারণা করা যায়, ইরান সরকার বিক্ষোভকারীদের দমনে কঠোর অবস্থান নিয়েছে। 

ইরানের এই পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কেননা, তিনি আগের দিনই সতর্ক করে দিয়ে বলেছিলেন, ২৮ ডিসেম্বর থেকে রাস্তায় নেমে আসা ব্যাপক সংখ্যক বিক্ষোভকারীদের হত্যা করা হলে ইরান সরকারকে ‘চড়া মূল্য দিতে হবে’।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর থেকেই এ আন্দোলন শুরু হয়। রিপোর্ট লেখা পর্যন্ত এরই মধ্যে ৩১টি শহরে ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ। বৃহস্পতিবার রাতের তীব্র আন্দোলনের পর শুক্রবার রাতেও হাজার হাজার মানুষ তেহরানসহ বিভিন্ন শহরে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

ওই চিকিৎসক টাইম ম্যাগাজিনকে বলেছেন, শুক্রবার হাসপাতাল থেকে এসব মরদেহ সরিয়ে ফেলা হয়েছে। তিনি জানিয়েছেন, উত্তর তেহরানের একটি পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভকারীদের মেশিনগান থেকে ব্রাশফায়ার করা হয়েছে। সেখানে অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হন। নিহতদের বেশিরভাগই তরুণ বলে জানিয়েছেন এ চিকিৎসক।

তবে টাইম ম্যাগাজিন হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বলে প্রতিবেদনে জানিয়েছে। 

সূত্র: টাইম ম্যাগাজিন

বাংলা৭১নিউজ/এসএম

Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানের জ্বালানি চুরির অভিযোগ তদন্তে কমিটি গঠন

এক রাতে শুধু তেহরানেই গুলিতে নিহত দুই শতাধিক: রিপোর্ট

আপডেট সময় ০১:০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬