শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব

আবু সাঈদের কবর জিয়ারতে রংপুর যাচ্ছেন তারেক রহমান

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

গণঅভ্যুত্থানে নিহত আবু সাঈদের কবর জিয়ারত করতে আগামী সোমবার রংপুরে যাওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর এটিই হবে তাঁর প্রথম ঢাকার বাইরে সফর। সফরের অংশ হিসেবে তিনি আগে বগুড়ায় অবস্থান করবেন। বিএনপির গুলশান কার্যালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

দলীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যার দিকে তারেক রহমান বগুড়ায় পৌঁছাবেন এবং সেখানকার একটি হোটেলে রাতযাপন করবেন। পরদিন সকাল ১০টায় আলতাফুন্নেছা খেলার মাঠে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জেলা বিএনপির আয়োজিত গণদোয়া কর্মসূচিতে অংশ নেবেন। পরে সেখান থেকে রংপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী বলেন, সফরসূচির বিস্তারিত চূড়ান্ত হলে তা গণমাধ্যমকে জানানো হবে।

বগুড়া জেলা বিএনপির নেতারা জানান, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়ায় গিয়েছিলেন। প্রায় ১৯ বছর পর তাঁর আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস তৈরি হয়েছে। সফর প্রস্তুতি নিয়ে গতকাল বিকেলে জেলা বিএনপির বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com