ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক Logo বিসিএস প্রশ্ন ফাঁস মামলায় জামিন নিতে এসে কারাগারে পিএসসি কর্মকর্তা Logo শাহজালাল বিমানবন্দরে কার্গো জট কমাতে ওয়্যারহাউস, কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ Logo টানা বৃষ্টিতে ফের ডুবল চট্টগ্রাম, জলাবদ্ধতা-দুর্ভোগে নগরবাসী Logo ভাগ্নিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে যায় খালা, দুজনেরই মৃত্যু Logo বাজারে অগ্নিকাণ্ডে পাটের গোডাউনসহ কয়েকটি দোকান ভস্মীভূত Logo কোলেস্টেরল কমাতে তোকমা দানার উপকারীতা Logo নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১ Logo এই ৫ বিষয়ে কখনো ঠাট্টা করা উচিত নয়

টাঙ্গাইলের ‘সোনালিয়া-করটিয়া’ রেলস্টেশনের উদ্বোধন

দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে টাঙ্গাইলের বাসাইলের সোনালিয়া এলাকায় ‘সোনালিয়া করটিয়া’ রেলস্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (২০ ডিসেম্বর) সকালে ফিতা কেটে ও সবুজ পতাকা নাড়িয়ে রেলস্টেশনটির উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন।

উদ্বোধনের দিন সোনালিয়া স্টেশনে রাজশাহী মেইল লোকাল ট্রেনের যাত্রা শুরু হয়েছে। ভবিষ্যতে এ স্টেশনে আরো ট্রেনের যাত্রাবিরতি বাড়ানো হবে।

স্টেশনটি চালু হওয়ায় স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এ সময় পাকশী রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।জানা যায়, নাম জটিলতার কারণে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ ছিল সোনালিয়া রেলস্টেশনটি। রেলস্টেশন নির্মাণের প্রায় ১৫ বছর পর অবশেষে যাত্রীসেবার জন্য এটি চালু করা হলো।

স্থানীয়রা জানান, স্টেশনটি চালু হওয়ায় টাঙ্গাইল সদর, বাসাইল ও সখীপুর উপজেলার মানুষের যাতায়াতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তারা সব আন্ত নগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করার পাশাপাশি স্টেশনসংলগ্ন সড়ক উন্নয়নের দাবি করে।

রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, প্রাথমিকভাবে একটি ট্রেন দিয়ে যাত্রা শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।

এছাড়া টাঙ্গাইল কমিউটার ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, এই স্টেশন চালুর ফলে টাঙ্গাইল সদর, বাসাইল ও সখীপুর উপজেলার কয়েক লাখ মানুষ সরাসরি রেলসেবার আওতায় আসবে। পাশাপাশি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সরকারি সা’দত কলেজ, করটিয়া হাটসহ আশপাশের এলাকার মানুষও এ স্টেশনের সুফল ভোগ করবে।

বাংলা৭১নিউজ/এসএস

Tag :

আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি

টাঙ্গাইলের ‘সোনালিয়া-করটিয়া’ রেলস্টেশনের উদ্বোধন

আপডেট সময় ০৫:৩৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫