ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার Logo জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহন মন্ত্রী Logo প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য কাঁঠালিচাঁপা Logo এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের, আছেন কারা Logo এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘জন নায়াগণ’ Logo মূল সড়কে হকার নয়, নীতিমালা মেনে পুনর্বাসন : ডিএসসিসি Logo ইরান যুদ্ধ শেষ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ালে ওমানে হামলার হুমকি ট্রাম্পের Logo সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ বাড়ছে! Logo স্বাধীনতা ভোগ করতে গিয়ে অন্যের স্বাধীনতা হরণ করা যাবে না : গয়েশ্বর চন্দ্র রায় Logo খিচুরি বিতরণের পর সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার মহিলা লীগ নেত্রী

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত তিন ইরানির মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান। বিচার বিভাগের সঙ্গে সম্পর্কিত একটি ইরানি সংবাদমাধ্যম আজ বুধবার এ তথ্য জানিয়েছে।

মিজান নিউজের তথ্যানুসারে, বুধবার সকালে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর উরমিয়ার কারাগারে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তুরস্কের সীমান্তের কাছে উরমিয়ার অবস্থান।

প্রতিবেদনে বলা হয়, ওই তিনজনের নাম ইদ্রিস আলী, আজাদ শোজাই এবং রসুল আহমেদ রসুল। তারা হত্যাকাণ্ড চালানোর উদ্দেশ্যে ইরানের ভেতরে সরঞ্জাম ঢোকানোর চেষ্টা চালিয়েছিলেন। জায়নবাদী শাসককে (ইসরায়েল) সহযোগিতা করার অভিযোগে তাদের গ্রেপ্তার করে বিচার করা হয় এবং বিচারে দোষী প্রমাণিত হন।

এর আগে, গত রবিবার ও সোমবার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নুর নিউজের তথ্য অনুযায়ী, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের সময় গুপ্তচরবৃত্তির সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে সাত শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইরান। গ্রেপ্তার সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচারকাজ শেষ করার ঘোষণা দিয়েছে তেহরান।

বাংলা৭১নিউজ/একেএম

Tag :

প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট সময় ১২:০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫