ঢাকা ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo না ফেরার দেশে দগ্ধ সাবা, মৃত্যুর সঙ্গে লড়ছে দেড় বছরের সন্তান রহমান Logo ঢাকায় আইএইউপির আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন Logo ‘নতুন ভৌগোলিক অঞ্চলেও’ ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্কতা Logo চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত Logo কোয়ার্টার ফাইনালে লড়বে স্পেন-ফ্রান্স, বাকিরা কে কাকে পেল Logo যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতে পাকিস্তানের মন্ত্রী Logo পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন সম্ভব : সড়ক মন্ত্রী Logo পাসপোর্ট-এনআইডি আবেদনে শেখ হাসিনার স্বাক্ষর জাল করা হয়েছে : রাশেদ খান Logo রোহিঙ্গা গণহত্যার ঘটনায় আইসিজের রায়কে স্বাগত জানাল তুরস্ক Logo ২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী

আশুলিয়ায় গ্যাস লিকেজে বিস্ফোরণ, দগ্ধ ৬

ঢাকার আশুলিয়ায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একটি দ্বিতল ভবনের কিছু অংশ ধসে পড়েছে। এসময় অন্তত ৬ জন দগ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৮ জুন) সকাল সোয়া ৭টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুরের মণ্ডল মার্কেট সংলগ্ন বাধিয়ারপাড়ের জুয়েল আহমেদের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- জাহানারা (৪০), জুয়েল (২৪), শান্ত (২১), হাওয়া আক্তার (২৩), জহুরুল ইসলাম (২৬) ও নাসির (৩৮)।

নাসির প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও বাকিরা দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুইজন আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, জুয়েল মিয়া নিম্নমানের নির্মাণসামগ্রী ও অপরিকল্পিতভাবে বাড়ি নির্মাণ করে ভাড়া দিয়েছিলেন। সেই বাড়ির কক্ষে লিকেজ থেকে গ্যাস জমে ছিল। ফলে রান্নার সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়। এসময় ভবনটি ধসে পরে ও অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এতে অন্তত ৬ জন দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন।

বাড়ির ম্যানেজার শামীম মিয়া বলেন, নিচতলার ভাড়াটিয়া জহুরুল ইসলামের রুমের রাইজারে লিকেজ ছিল। দরজা জানালা বন্ধ থাকায় সারা-রাত গ্যাস বের হয়ে ঘরে জমে ছিল। সকাল ৭ টা ১৫ মিনিটের দিকে রান্নার জন্য আগুন জ্বালাতেই বিকট শব্দ হয়ে বাড়ি ধসে পড়ে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শব্দের কারণে পাশের বাড়ির জানালার কাচ পর্যন্ত ভেঙে গেছে। এখানে ফায়ার সার্ভিস ও পুলিশ এসেছিল। তারা তদন্ত করছে।

জিরাবো মডেল ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান আল রিফাত তালুকদার বলেন, লিকেজ থেকে জমা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বিস্তারিত পরে জানানো হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

না ফেরার দেশে দগ্ধ সাবা, মৃত্যুর সঙ্গে লড়ছে দেড় বছরের সন্তান রহমান

আশুলিয়ায় গ্যাস লিকেজে বিস্ফোরণ, দগ্ধ ৬

আপডেট সময় ০১:০০:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫