ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ুক, চায় না অধিকাংশ মার্কিনি

ইরান এবং ইসরায়েলের সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ুক এমনটা চায় না অধিকাংশ মার্কিনি। গবেষণা প্রতিষ্ঠান ইউগভের এক জরিপে দেখা গেছে যে, প্রায় ৬০ শতাংশ আমেরিকান মনে করেন যে, চলমান যুদ্ধে মার্কিন সেনাবাহিনীর জড়িয়ে পড়া উচিত নয়।

মাত্র ১৬ শতাংশ মানুষ মার্কিন সম্পৃক্ততার পক্ষে। অপরদিকে ২৪ শতাংশ বলছেন, তারা এখনো এ বিষয়ে কিছু ভাবেননি।

এদিকে ডেমোক্র্যাটদের মধ্যে ৬৫ শতাংশ মার্কিন হস্তক্ষেপের বিরোধিতা করেছেন এবং রিপাবলিকানদের মধ্যে এই হার ৫৩ শতাংশ। প্রায় ৬১ শতাংশ স্বতন্ত্র সদস্য এই পদক্ষেপের বিরোধিতা করেছেন।

জরিপে আরও দেখা গেছে যে অর্ধেক আমেরিকান ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু হিসেবে দেখেন, যেখানে ২৫ শতাংশ বলেছেন যে এটি বন্ধুত্বপূর্ণ নয়।

এদিকে জরিপে অংশ নেওয়া অর্ধেক মার্কিনের মতে, ইরান যুক্তরাষ্ট্রের শত্রু। আর ২৫ শতাংশ বলেছেন, দুই দেশের সম্পর্ক ‘বন্ধুসুলভ নয়’।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ুক, চায় না অধিকাংশ মার্কিনি

আপডেট সময় ১২:০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫