ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী Logo দ্রুত কার্গো খালাসে এআই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ Logo রামিসাকে নিয়ে খালিদের গান, কণ্ঠ দিলেন সিঁথি-রাফসান-টুটুল Logo পাকুন্দিয়ায় ২ ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ক্যানসারে আক্রান্ত ইবরার টিপুর বর্তমান অবস্থা Logo ৩৬-এ না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী Logo আল্লাহর কাছে অতীতের ভুলের জন্য ক্ষমা চাইলেন লুবাবা Logo অভিনেত্রী রিধিকার আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক কারাগারে Logo পে-স্কেল প্রণয়নসহ ছয় মাসের কর্মকাণ্ড জানালেন মাহদী আমিন Logo বৃষ্টির পানিতে রেললাইন ডুবে চবির দুই শাটল ট্রেন আটকে, ভোগান্তিতে শিক্ষার্থীরা

তেহরানের বিমানবন্দরে বিস্ফোরণ ও আগুন

ইসরাইলের হামলায় ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন জ্বলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানবন্দরটির অভ্যন্তরে আগুন জ্বলতে ও ধোঁয়া উড়তে দেখা গেছে।

শনিবার (১৪ জুন) ভোরে ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দর এলাকায় একটি ‘বিস্ফোরণ’ হয়েছে। এরপর বিমানবন্দরটি থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ইরানের বিপ্লবী গার্ড কর্পস পরিচালিত ফার্স নিউজ এজেন্সি নিশ্চিত করেছে যে, কমপক্ষে দুটি মিসাইল বিমানবন্দর এলাকায় আঘাত হেনেছে।

ইরানি মিডিয়া জানিয়েছে, বিমানবন্দরের পশ্চিমে ভার্দাভার্ড এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে শুক্রবার রাতে অন্তত দুই দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় অন্তত একজন ইসরাইলি নারী নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।

এর আগে শুক্রবার (১৩ জুন) ভোররাতে ২০০ যুদ্ধবিমান দিয়ে ইরানের প্রায় ১০০ স্থানে হামলা করেছে ইসরাইল। এতে ইরানের সেনাপ্রধান, রেভ্যলুশনারি গার্ডের প্রধানসহ ছয়জন পরমাণু বিজ্ঞানী ও অর্ধশতাধিকের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ইসরাইলের হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক মিসাইল স্থাপনাগুলো, সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা সিস্টেম। পরবর্তীতে শুক্রবার বিভিন্ন সময় নতুন করে আরও বেশ কিছু হামলা চালায় ইসরাইল।

পরে রাতে ইসরাইলে পাল্টা হামলা চালায় ইরান। এ ঘটনায় দেশটির রাজধানী তেহরানে জাতীয় পতাকা হাতে শত শত নাগরিক আনন্দ মিছিলে বের করতে দেখা গেছে।

বাংলা৭১নিউজ/সূত্র: আলজাজিরা, বিবিসি

Tag :

তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী

তেহরানের বিমানবন্দরে বিস্ফোরণ ও আগুন

আপডেট সময় ০৮:১৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫