ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এআইয়ের নিরাপত্তায় আন্তর্জাতিক তদারকি সংস্থা চান ৪০০ বিজ্ঞানী Logo সিন্ডিকেট করে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, আর তা নিয়ন্ত্রণ করছে বিএনপি: নাহিদ ইসলাম Logo ঢাকা থেকে দাম্মাম ফ্লাইট স্থগিত: ১৭ অক্টোবর পর্যন্ত চলাচল বন্ধ ঘোষণা Logo আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার প্রায় ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo যে কোম্পানিতে চাকরি, সেই কোম্পানিরই সাড়ে ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি, বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের Logo প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী Logo চুয়েটে ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি Logo ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই Logo স্বস্তি দিতে গিয়েই অস্বস্তিতে সৌদি আরব?

নিজেদের আকাশসীমায় ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরোধ করছে জর্ডান

নিজেদের আকাশসীমায় ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরোধ করছে জর্ডান।

জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেত্রা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে জর্ডানের আকাশসীমায় প্রবেশ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন গুলি করে ভূপাতিত করেছে দেশটির বিমান বাহিনীর যুদ্ধবিমান ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

জর্ডানের সশস্ত্র বাহিনীর জেনারেল কমান্ডের একটি সামরিক সূত্রের বরাত দিয়ে পেত্রা জানিয়েছে, রয়েল জর্ডানের বিমানগুলো নিজের আকাশসীমার সুরক্ষা এবং দেশ ও এর নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ‘উচ্চ স্তরের প্রস্তুতিতে কাজ করছে’।

সূত্রটি আরও জানিয়েছে, সামরিক মূল্যায়নের ভিত্তিতে এই প্রতিরোধ অভিযান চালানো হয়েছে। জনবহুল এলাকাসহ জর্ডানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন পড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে হতাহতের ঘটনা ঘটতে পারে।

পেত্রা জানিয়েছে, জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে যে, তারা কোনও পরিস্থিতিতেই দেশের আকাশসীমা লঙ্ঘন করতে দেবে না।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত গভীর রাত থেকে ইরানের পারমাণবিক ও সামরিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে দফায় দফায় হামলা চালিয়েছে জর্ডানের প্রতিবেশী দেশ ইসরায়েল।

এরপর পাল্টা জবাব হিসেবে ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে ইরান। 

সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান

বাংলা৭১নিউজ/এবি

Tag :

এআইয়ের নিরাপত্তায় আন্তর্জাতিক তদারকি সংস্থা চান ৪০০ বিজ্ঞানী

নিজেদের আকাশসীমায় ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরোধ করছে জর্ডান

আপডেট সময় ০২:২৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫