বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডা মিথ্যা প্রমাণ করেছে বাংলাদেশ: আসিফ মাহমুদ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ায় ভয়ঙ্কর প্রোপাগান্ডা ইতোমধ্যেই মিথ্যা প্রমাণ করেছে বাংলাদেশ সরকার এবং স্বাধীন ফ্যাক্ট-চেকার ও গণমাধ্যমকর্মীরা বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন।

সেই পোস্টে ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডা সংক্রান্ত একটি ডকুমেন্টরি ভিডিও শেয়ার করে তার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বিরুদ্ধে ‘সংখ্যালঘু নির্যাতনের’ ভুয়া অভিযোগ তুলে ভারতীয় মিডিয়ায় শুরু হয় ভয়ঙ্কর প্রোপাগান্ডা। প্রকৃত তথ্য দিয়ে সেসব প্রোপাগান্ডা ইতোমধ্যে মিথ্যা প্রমাণ করেছে বাংলাদেশ সরকার এবং স্বাধীন ফ্যাক্ট-চেকার ও গণমাধ্যমকর্মীরা।’

তিনি আরও লিখেছেন, ‘এই ডকুমেন্টারিতে আরো বিস্তারিতভাবে হিন্দুসহ নাগরিকদের সেই সময়কার বাস্তব অভিজ্ঞতা ও প্রোপাগান্ডার নেপথ্যের সত্য তুলে ধরেছেন নির্মাতা ও অভিনেতা দীপক কুমার গোস্বামী এবং শাহরিয়ার সজীব।’

উপদেষ্টা আসিফ মাহমুদের পোস্টে আরও বলা হয়, ‘বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ এবং হাসিনার পতনও হয়েছিল সকল সম্প্রদায়ের মানুষের সম্মিলিত প্রতিরোধেই।’

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com