সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিসিটিআই’র ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আমেরিকার সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : জ্বালানি প্রতিমন্ত্রী জ্বালানি সংকট ‘মরার ওপর খাড়ার ঘা’, প্রভাব পড়বে দ্রব্যমূল্যে

৫ মিলিয়ন ডলারের ‘গোল্ড কার্ড’, ওয়েবসাইট চালু করলেন ট্রাম্প

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ফেব্রুয়ারিতে বিদেশিদের কাছে ৫ মিলিয়ন ডলারের বিনিময়ে ‘গোল্ড কার্ড’ বিক্রির ঘোষণা দেন। ট্রাম্প সেই সময় জানান, এই কার্ড কেনার মাধ্যমে ধনী ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ পাবেন এবং পরবর্তীতে তাদের নাগরিকত্ব পাওয়ার পথও সুগম হবে। তারই পরিপ্রেক্ষিতে ‘গোল্ড কার্ড’ বিক্রির জন্য বৃহস্পতিবার (১২ জুন) ওয়েবসাইট চালু করেছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সরকার সমর্থিত ‘ট্রাম্পকার্ড ডট কম’ নামে ওয়েবসাইটটি চালু হয়েছে। এখন থেকে ‘গোল্ড কার্ড’ কিনতে আগ্রহীরা আবেদন করতে পারবেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ৫ মিলিয়ন ডলারের ‘ট্রাম্প কার্ড’ আসছে! হাজার হাজার মানুষ আমাকে কল করছে এবং তারা জানতে চাচ্ছেন  এই কার্ডের জন্য কীভাবে আবেদন করবে।

গত ২৫ ফেব্রুয়ারি ট্রাম্প, যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগকারীদের জন্য ইবি-৫ ভিসার পরিবর্তে নতুন একটি ‘গোল্ড কার্ড’ চালুর ঘোষণা দেন।

ট্রাম্প সেই সময় সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগ করে কর্মসংস্থান তৈরি করলে ইবি-৫ ভিসার আওতায় স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ মেলে। তবে নতুন ‘গোল্ড কার্ড’ এই প্রক্রিয়াকে আরও সহজ করবে।

ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, গোল্ড কার্ডের মূল্য হবে প্রায় ৫ মিলিয়ন ডলার। এটি গ্রিন কার্ডের মতোই কাজ করবে, তবে নাগরিকত্ব পাওয়ার বিষয়টিও সহজ হয়ে যাবে।

ট্রাম্প বলেন, ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন। এটি ঝড়ের গতিতে বিক্রি হবে। এটি লুফে নেয়ার মতো সুযোগ।

বাংলা৭১নিউজ/সূত্র: হিন্দুস্থান টাইমস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com