রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
১২ তারিখ মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান জাপানে বিশাল ব্যবধানে বিজয়ী হতে যাচ্ছে তাকাইচির দল ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বর্তমান সরকারের আমলে কোনো চুক্তি হচ্ছে না ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ তৈরি করব : তারেক রহমান সৌদি প্রবাসীদের সুখবর দিলেন বাণিজ্য উপদেষ্টা শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা বন্দরে ধর্মঘট ইস্যুতে হার্ডলাইনে যাচ্ছে সরকার: নৌ উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ৫ আগস্টের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে ১২ তারিখ: জামায়াত আমির

পাবনায় কাভার্ডভ্যান চাপায় মা-মেয়েসহ নিহত ৩

পাবনা প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যান চাপায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।

বুধবার (১১ জুন) সকাল ৭টার দিকে উপজেলার দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের মিরকামারী মুন্নার মোড় এলাকায় সড়কের পাশে মোটরসাইকেল থামিয়ে লিচু কেনার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লিচু বিক্রেতা উপজেলার মিরকামারী মুন্নার মোড় এলাকার আনিসুর রহমান (৫৫), নাটোর সদর উপজেলার সাবেক বিজিবি সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুবর্ণা খাতুন (৪৫) ও মেয়ে পূর্ণতা (৮)। দুর্ঘটনায় মফিজুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, সকার ৭টার দিকে মুন্নার মোড়ে সড়কের পাশে লিচু বিক্রি করছিলেন আনিসুর রহমান। এসময় স্ত্রী-সন্তান নিয়ে কুষ্টিয়া থেকে পাবনা যাওয়ার পথে সড়কের পাশে মোটরসাইকেল থামিয়ে লিচু দরদাম করছিলেন মফিজুল ইসলাম।

এসময় দ্রুত গতির একটি কাভার্ডভ্যান চারজনকে চাপা দিয়ে চলে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিচু বিক্রেতা আনিসুর রহমান এবং মোটরসাইকেল আরোহী সুবর্ণা খাতুন ও পূর্ণতাকে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেল চালক মফিজুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন।

পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই কল্লোল জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাদের মরদেহ হাসপাতালে রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com