বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

ড. ইউনূস-স্টারমার বৈঠকের সূচি এখনো ঠিক হয়নি: প্রেস সচিব

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেশটিতে সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের কোনো সূচি এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (১০ জুন) লন্ডনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার এই প্রেস সচিব।

সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে কি না এবং বৈঠক হলে তা কবে হবে? জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা যেটা জানতে পারছি যে তিনি (কিয়ার স্টারমার) সম্ভবত কানাডায় আছেন, কানাডা ভিজিট করছেন। মঙ্গলবার ব্রিটিশ এক পার্লামেন্টারি এমপি এসেছিলেন, তিনি জানালেন যে তিনি (কিয়ার স্টারমার) কানাডায় আছেন।

এরপরও তারা চেষ্টা করছেন। সময় ও সিডিউল ম্যাচ (সূচি মিললে) করলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা চার দিনের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন। গত মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। বাংলাদেশের যুক্তরাজ্যস্থ হাইকমিশনার আবিদা ইসলাম মঙ্গলবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে স্বাগত জানান।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com