বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, কড়া পাহারায় বিজিবি স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহকদের জন্য বড় সুখবর

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) ৫০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার নূন্যতম স্পিড পাঁচ এমবিপিএসের পরিবর্তে ১০ এমবিপিএসে উন্নীত করার ঘোষণা দিয়েছে। 

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি অডিটোরিয়ামে ‘ইন্টারনেট সেবা: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সংগঠনের সভাপতি ইমদাদুল হক এ কথা বলেন।

তিনি জানান, ব্রডব্যান্ড সেবার সর্বনিম্ন গতি ২০ এমবিপিএস করতে চায় সংগঠনটি। এজন্য লাইসেন্স আপগ্রেডেশন প্রয়োজন। অন্যদিকে বিনিয়োগ আকৃষ্ট করতে লাইসেন্সের মেয়াদ ১০ বছর নির্ধারণের দাবি জানান ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা। এমনকি সহজ শর্তে ঋণ প্রাপ্তির দাবিও জানান তারা।

নেটওয়ার্ক আপগ্রেডেশনের জন্য সোশ্যাল অবলিগেশন ফান্ড (এসওএফ) তিন বছরের জন্য স্থগিত রাখার আহ্বান জানান আইএসপি ব্যবসায়ীরা। 

তারা বলেন, লাইসেন্সিং প্রক্রিয়া ও নিয়মকানুন সহজ করা প্রয়োজন।

এসময় প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com