বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

ফরিদপুরে বাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গায় মাহেন্দ্র-বাস মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এতে আরও পাঁচজন আহত হয়েছেন। বুধবার (৪ জুন) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের লতিফ মাতুব্বরের ছেলে মিজানুর মাতুব্বর (৫০), মাদারীপুর জেলার শিবচর থানার ইব্রাহীম সর্দার (৭১) ও তার ছেলে মনির সর্দার (৪১), একই এলাকার বাদশা মিয়ার ছেলে তারা মিয়া (৫০) ও অজ্ঞাত (৪৪)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা মিজান পরিবহন নামে একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। মাহেন্দ্রটি টেকেরহাটের দিকে যাচ্ছিল। ভাঙ্গা উপজেলার বাবলা তলা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রর পাঁচ যাত্রী নিহত হন। আহত হন কমপক্ষে পাঁচ জন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

 

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, সকালের দিকে উপজেলার বাবলাতলা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। এতে মাহেন্দ্রাটি দুমড়েমুচড়ে সড়কে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবউজ্জামান বলেন, নিহতদের সবার পরিচয় পাওয়া গেছে। নিহতরা সবাই গরু ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা গেছে। বুধবার টেকেহাটে হাট বসে, তারা গরু কেনার জন্য টেকেরহাটের দিকে যাচ্ছিলেন। ঘাতক বাসটিকে আটকের জন্য কাজ করছে পুলিশ।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com