ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‌‘পুশ ইন’ বন্ধে দিল্লিকে ফের চিঠি দেবে ঢাকা

পুশ ইন ইস্যুতে দিল্লিকে আবারো চিঠি পাঠাবে ঢাকা— এমন তথ্য জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ভারত থেকে পুশ ইন ঠেকানো সম্ভব না, আজ বা কাল আবার চিঠি দেবে বাংলাদেশ।

মঙ্গলবার (৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পুশ ইন নিয়ে ভারতকে চিঠি দেয়ার বিষয়ে কনস্যুলার সংলাপও করতে পারে ভারতের সাথে।

তিনি জানান, নির্বাচনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই জানতে চায়, তখন তাদের কাছে সরকারের বর্তমান অবস্থা তুলে ধরা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রয়োজন হলে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারকে আরেক দফা চিঠি দেবে ঢাকা।

ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ হবার কারণে আমাদের কোনো ক্ষতি হয়নি, বরং নির্ভরতা কমেছে বলেও মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

‌‘পুশ ইন’ বন্ধে দিল্লিকে ফের চিঠি দেবে ঢাকা

আপডেট সময় ০৬:৫৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫