বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, কড়া পাহারায় বিজিবি স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট দেশের বাজারে কমল সোনার দাম

শাকিব-সাবিলা জুটির নতুন রসায়ন: ‘তাণ্ডব’-এর আইটেম গান নিয়ে উন্মাদনা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

এবার ঈদে সিনেমাপ্রেমিদের আগ্রহের কেন্দ্র রয়েছে ঢালিউডের মেগাস্টার শাকিব খান। বর্তমান সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফীর ‘তাণ্ডব’ নিয়ে ইতোমধ্যেই শোবিজ অঙ্গনে সারা পড়েছে গেছে। সিনেমার পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই শোবিজ অঙ্গনে এটি নিয়ে আলোচনা তুঙ্গে। তবে এবার নতুন করে চমক তৈরি করেছে এই সিনেমার একটি বিশেষ আইটেম গান।

এই আইটেম গানে শাকিব খানের সঙ্গে কোমর দুলিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এই গানটির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হলো সাবিলার, যা নিয়ে দর্শক মহলে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। 

‘লিচুর বাগান’ শিরোনামের এই গানটি চরকির ইউটিউব চ্যানেলে প্রকাশের পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।   ৩ মিনিট ২৮ সেকেন্ডের আইটেম গানটি গেয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও জেফার রহমান। গানের শুরুতে বিয়ের পালকিতে বসে বোল্ড লুকে ধরা দিয়েছেন সাবিলা। গানের তালে তালে শাকিব-সাবিলার রোমান্স দর্শকদের যেন মাতিয়ে রেখেছে।

‘তাণ্ডব’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে কেন্দ্র করে। এটি একটি অ্যাকশন ধাঁচের সিনেমা, যা এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে। নির্মাতা নিশ্চিত করেছেন যে, তারা ঈদেই সিনেমাটি আনছেন এবং এরই মধ্যে প্রায় সব কাজ শেষ হয়েছে। দ্রুতই এটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে।

সাবিলা নূরের বড় পর্দায় অভিষেক এবং শাকিব খানের সঙ্গে তার রসায়ন কেমন হয়, তা দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই আইটেম গানটি ‘তাণ্ডব’ সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com