ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সীতাকুণ্ডে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু Logo যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর মাইলস্টোন কলেজের বিতর্ক প্রতিযোগিতা Logo আইসিজের রায়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর নতুন চাপ তৈরি হলো Logo কাস্টমস কর্মকর্তা মতিউরের স্ত্রীর সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ Logo দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবিতে আলিয়ার সমর্থন Logo ‘আরেকটি ১/১১ নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না’ Logo দেশব্যাপী রেল প্রসারিত করতে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী Logo সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন Logo ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের রুখে দেওয়া ঈমানী দায়িত্ব : জয়নুল আবেদীন Logo পাঁচ ধাপে ইউপি ভোটের তালিকা চূড়ান্ত করলো ইসি, শুরু ২১ জানুয়ারি

জামালপুর থেকে ‘ক্যাটল’ ট্রেনে কোরবানির ৮০০ গরু এল ঢাকায়

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনের জন্য রেলওয়ে পরিচালনা করছে ক্যাটেল স্পেশাল ট্রেন সার্ভিস। এ বছর জামালপুর থেকে তিনটি ক্যাটল স্পেশাল ট্রেনে করে পরিবহন করা হবে ১২শ’ কোরবানির পশু। সোমবার জামালপুরের ইসলামপুর স্টেশন থেকে দুটি ক্যাটল স্পেশাল ট্রেনে ৮শ’ গরু আসে ঢাকায়। আর কোন রকম ভোগান্তি না থাকায় নিরাপদ ও সাশ্রয়ী খরচে ট্রেনে করে পশু পরিবহন করায় খামারি ও ব্যবসায়ীরাও বেশ উচ্ছ্বসিত। 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জামালপুরের খামারি ও প্রান্তিক কৃষকরা কোরবানির পশু লালন পালন করে থাকেন। কিন্তু ভালো দাম পেতে ঢাকায় পশু নিয়ে যেতে পোহাতে হয় নানা রকম হয়রানি ও ভোগান্তি। সড়ক পথে ট্রাকে বা অন্যান্য যানবাহনে করে পশু পরিবহন যেমন ব্যয়বহুল তেমনি রয়েছে দুর্ঘটনার আশঙ্কা, পথে পথে চাঁদাবাজির অভিযোগ।

তাছাড়া যানযটের কারণে দীর্ঘ সময় গাড়িতে পশু পরিবহন করায় ভোগান্তির মাত্রা ছাড়িয়ে যায়, অসুস্থও হয়ে পরে পশুটি। খামারি ও প্রান্তিক কৃষকদের এসব পশু সহজে পরিবহনের বিষয়টি মাথায় রেখে ২০২১ সাল থেকে  রেলওয়ে চালু করেছে ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস। জামালপুর থেকে দুইদিনে তিনটি ক্যাটল স্পেশাল ট্রেনে করে পরিবহন করা হচ্ছে ১২শ’ গরু।

এর মধ্যে সোমবার বিকাল সাড়ে ৫টায় জামালপুরের ইসলামপুর রেলস্টেশন থেকে ২৫টি ওয়াগনে মোট ৪শ’টি গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় প্রথম ক্যাটল স্পেশাল ট্রেন। আর সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ক্যাটল স্পেশাল ট্রেন আরো ২৫টি ওয়াগনে ৪শ’ গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। 

মঙ্গলবার তৃতীয় এবং শেষ ক্যাটল স্পেশাল ট্রেনটি ২৫টি ওয়াগনের মধ্যে ইতিমধ্যে সবকটি বুকিং হয়ে যাওয়ায় ৪শ’টি গরু নিয়ে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। দু’দিনে ক্যাটল স্পেশাল ট্রেন তিনটিতে শুধুমাত্র জামালপুরের ইসলামপুর রেলস্টেশন থেকে ৭৫টি ওয়াগনের মাধ্যমে ১ হাজার ২শ’টি গরু নিয়ে যাবেন ব্যবসায়ী, খামারি ও কৃষকরা। কম খরচে, নিরাপদে কোন রকম ভোগান্তি ছাড়াই ট্রেনে করে পশু পরিবহন করতে পারায় বেশ খুশি সবাই। 

ইসলামপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাহীন মিয়া জানান, রেলে খরচ কম, নিরাপদ এবং আরামদায়ক। জামালপুরের ইসলামপুর থেকে দুইদিনে ৩টি ক্যাটল স্পেশাল ট্রেনের মাধ্যমে গরু পরিবহন করা হবে। প্রতিটি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা এবং প্রতিটি ওয়াগনে ১৬টি করে গরু পরিবহন করা যাবে। 

বাংলা৭১নিউজ/এসএস

Tag :
জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

জামালপুর থেকে ‘ক্যাটল’ ট্রেনে কোরবানির ৮০০ গরু এল ঢাকায়

আপডেট সময় ০৩:০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫