ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর মাইলস্টোন কলেজের বিতর্ক প্রতিযোগিতা Logo আইসিজের রায়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর নতুন চাপ তৈরি হলো Logo কাস্টমস কর্মকর্তা মতিউরের স্ত্রীর সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ Logo দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবিতে আলিয়ার সমর্থন Logo ‘আরেকটি ১/১১ নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না’ Logo দেশব্যাপী রেল প্রসারিত করতে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী Logo সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন Logo ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের রুখে দেওয়া ঈমানী দায়িত্ব : জয়নুল আবেদীন Logo পাঁচ ধাপে ইউপি ভোটের তালিকা চূড়ান্ত করলো ইসি, শুরু ২১ জানুয়ারি Logo ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে আবারও নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা

মহাখালী ও টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ২

রাজধানীর মহাখালী ও টঙ্গী এলাকায় পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম সুমা (২৫)। নিহত অন্য ব্যক্তির (৪০) পরিচয় এখনো জানা যায়নি।

সোমবার (২ জুন) সকালের দিকে নিহতদের দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) এইচ এম এ বাসার জানান, আমরা খবর পেয়ে তেজগাঁওয়ের নাখালপাড়া ও মহাখালীর মাঝ বরাবার পাগলার পুল রেললাইনে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখি। পরে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান,আমরা জানতে পেরেছি ৬০১ নং কনটেইনারের সঙ্গে ধাক্কা লেগে ডাউন লাইনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। প্রযুক্তির সহায়তায় বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। নিহতের পরনে ছিল সাদা-লাল গেঞ্জি।

অন্যদিকে, টঙ্গী রেলস্টেশনের উত্তর পাশে জামিয়া নেসারিয়া মাদরাসা এলাকায় ট্রেনে কাটা পড়ে সুমা নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, আমরা খবর পেয়ে টঙ্গী রেলস্টেশনের উত্তর পাশে জামিয়া নেসারিয়া মাদরাসার রেলগেট এলাকায় এক নারীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আমরা তার বাবার কাছে জানতে পারি নিহত নারী মানসিক রোগী ছিলেন। গতকাল (রোববার) বিকেলের দিকে সে ট্রেনের লাইনে বসে ছিল। বসে থাকা অবস্থায় একটি ট্রেনের ইঞ্জিন যাওয়ার সময় ওই ইঞ্জিনে কাটা পরে সে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহত নারী নেত্রকোনা জেলার আটপাড়া থানার দিয়ারা গ্রামের যতনের কন্যা। নিহতের স্বামীর নাম রানা।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর মাইলস্টোন কলেজের বিতর্ক প্রতিযোগিতা

মহাখালী ও টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ২

আপডেট সময় ০৫:৪০:২৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫