ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর মাইলস্টোন কলেজের বিতর্ক প্রতিযোগিতা Logo আইসিজের রায়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর নতুন চাপ তৈরি হলো Logo কাস্টমস কর্মকর্তা মতিউরের স্ত্রীর সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ Logo দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবিতে আলিয়ার সমর্থন Logo ‘আরেকটি ১/১১ নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না’ Logo দেশব্যাপী রেল প্রসারিত করতে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী Logo সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন Logo ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের রুখে দেওয়া ঈমানী দায়িত্ব : জয়নুল আবেদীন Logo পাঁচ ধাপে ইউপি ভোটের তালিকা চূড়ান্ত করলো ইসি, শুরু ২১ জানুয়ারি Logo ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে আবারও নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা

রাজধানীতে পৃথক ঘটনায় দুই যুবকের মৃত্যু, টঙ্গীতে নারী নিহত

রাজধানীতে পৃথক ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে।  রবিবার (১ জুন) রাতে এ ঘটনা ঘটে। তাদের পরিচয় পাওয়া যায়নি।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক এইচ এম এ বাশার জানান, রবিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে নাখালপাড়া মহাখালী রেলগেটের মাঝামাঝি পাগলার পুলের কাছ থেকে এক যুবকের (৪০) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরনে প্যান্ট ও গেঞ্জি ছিল।
 
তিনি আরও জানান, রাত ১টা ১০ মিনিটের দিকে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।  

অপরদিকে, মহাখালী এলাকা থেকে রবিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে আতিক নামের এক যুবককে (৩০) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। 

এ ছাড়াও, টঙ্গী রেলস্টেশন ট্রেনে কাটা পড়ে দ্বিখন্ডিত হয়ে সুমা (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সুমা নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার দিয়ার গ্রামের যতনের মেয়ে। তার স্বামীর নাম মো. রানা। 

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর মাইলস্টোন কলেজের বিতর্ক প্রতিযোগিতা

রাজধানীতে পৃথক ঘটনায় দুই যুবকের মৃত্যু, টঙ্গীতে নারী নিহত

আপডেট সময় ০২:১৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫