বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত উষ্ণ অভ্যর্থনার জন্য মাল‌য়ে‌শিয়ার প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী নকল শব্দটির কবর দিয়েছি, আর কথা বলতে চাই না : শিক্ষামন্ত্রী রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী ফ্রান্সে তীব্র গরম-তাপপ্রবাহে ২ দিনে ১৮ জনের মৃত্যু চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নগরীর যানজট নিরসনের মনোরেল হচ্ছে চট্টগ্রামে: উপদেষ্টা আসিফ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ২ জুন, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নগরীর যানজট নিরসনের জন্য প্রথম মনোরেল প্রকল্প বাস্তবায়ন হবে বন্দর নগরী চট্টগ্রামে।

উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে বলেন, ‘দেশের প্রথম মনোরেল নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। নগরের যানজট কমাতে এ প্রকল্প বাস্তবায়নে এগিয়ে এসেছে জার্মানি ও মিশরের যৌথ উদ্যোগে গঠিত প্রতিষ্ঠান ওরাসকম ও আরব কন্ট্রাক্টর গ্রুপ।’

উল্লেখ্য, নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে জার্মানির প্রতিষ্ঠান ওরাসকম এবং মিশরের প্রতিষ্ঠান আরব কন্ট্রাক্টর গ্রুপের এ সংক্রান্ত সমঝোতা চুক্তি রোববার স্বাক্ষর করে। প্রতিষ্ঠান দুটি নগরীতে ফিজিবিলিটি স্টাডি করবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এতে বিনিয়োগ ধরা হয়েছে প্রায় ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা। তিনটি দেশের অর্থায়ন ও সমন্বয়ে তৈরি করা হবে প্রকল্পটি। ৩২ থেকে ৩৩টি স্টেশনসহ তিনটি রুটে ৫৪ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হবে মনোরেল। মাত্র ৩০ থেকে ৪০ মিনিটেই পুরো শহর ঘুরে দেখা যাবে। তবে এতে শুধু লজিস্টিক সাপোর্ট ও ভূমি দেবে সিটি করপোরেশন। মূলত নগরীর যানজট নিরসনের জন্যই এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com