জামালপুরের ইসলামপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইসলামপুর পৌরসভার পলবান্ধা উজানপাড়া রেলকোচিং মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া এলাকার আকবর আলীর ছেলে জিয়াউল হক (৩০), চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীরচর এলাকার আব্দুল কাদেরের ছেলে বকুল (৩০) এবং একই এলাকার রসুল মোল্লার ছেলে সোহেল রানা (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে বেগুনবোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশে যাচ্ছিল। অপরদিকে একটি মোটরসাইকেল ইসলামপুর থেকে দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল। পথে পলবান্ধা উজানপাড়া রেলকোচিং মোড় এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বকুল ও সোহেল রানা নিহত হন। গুরুতর আহত অবস্থায় জিয়াউল হককে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। ট্রাকটি জব্দ করা হয়েছে।’
বাংলা৭১নিউজ/জেএস





















