ঢাকা ১২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

সমাবেশে ভেন্যু পরিবর্তন করে নয়াপল্টনে আনলো বিএনপি

বিজয়ের মাসের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশের পরিবর্তন করেছে বিএনপি। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশটি করার কথা জানিয়েছিল দলটি। কিন্তু এখন স্থান পরিবর্তন করে নয়াপল্টন এলাকায় সমাবেশ করবে বিএনপি।

রোববার (২৯ নভেম্বর) নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চাই। গত ২ দিন আগে আমরা আমাদের সমাবেশের ভেন্যু সোহরাওয়ার্দী উদ্যানে ঘোষণা করেছিলাম। সেখানে উন্নয়ন কাজ চলছে। এই কারণে সেখানে করা সম্ভব না।

তিনি আরও বলেন, আমাদের উদ্বোধনী সমাবেশটি হবে নয়াপল্টন। পল্টন কমিউনিটি সেন্টার সামনে পশ্চিমমুখী মঞ্চ হবে।

বিএনপির এ সমাবেশে দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

এক বছরে দেশে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ, অর্ধেকই সমকামী

সমাবেশে ভেন্যু পরিবর্তন করে নয়াপল্টনে আনলো বিএনপি

আপডেট সময় ১২:৩৯:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬