রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) রাত আড়াইটার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদপুরের ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আক্তারুজ্জামান উজ্জ্বল ও আল মাসুদ জনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা আওয়ামী লীগের মিছিল-সমাবেশে লোক সংগ্রহ করতেন এবং এসব কর্মসূচিতে অর্থ দিয়ে সহায়তা করতেন। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ফোনে যোগাযোগ রেখে ঢাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনার অংশ হিসেবে তারা এলাকায় অবস্থান করছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বাংলা৭১নিউজ/আরএইচ



























