ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার Logo সব প্রতিবেশীর সঙ্গেই সম্পর্ক খারাপ ভারতের : তথ্যমন্ত্রী Logo ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো Logo রংপুরে তিন দিনব্যাপী ইজতেমা শুরু Logo ভাষাতত্ত্বের পথিকৃৎ মুহম্মদ আবদুল হাইয়ের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা। Logo আগুন সন্ত্রাস আওয়ামী লীগের আসল চরিত্র : আইনমন্ত্রী আসাদুজ্জামান Logo নির্মাতা অঞ্জন স্মরণে তিন দিনের আয়োজন Logo ইউনিভার্সেল মেডিকেলের উদ্যোগে টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা Logo বিএনপির দুই পক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ Logo ‘মেসি-রোনালদো ছিল আয়নার মতো, তবে মেসির পর্যায়ে কেউ পৌঁছাতে পারবে না’

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো

ইরানে যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো। ইরাকের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বুধবার ইরাকি সংবাদপত্র আল-মাদা জানিয়েছে, সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ পশ্চিম ইরাকে সামরিক সরঞ্জাম সরিয়ে নিয়েছে। সেখানে নতুন অবস্থানও গড়ে তুলেছে গোষ্ঠীটি। ওই এলাকায় অতিরিক্ত যোদ্ধা মোতায়েন করা হয়েছে। ইরানি ও হুতি উপদেষ্টারাও সেখানে অবস্থান করছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর উপসাগরীয় দেশগুলোতে মার্কিন বাহিনীর ওপর হামলার দায় স্বীকার করেছে ইরাকের বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী। কাতাইব হিজবুল্লাহ তাদের অন্যতম।

গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্টও এক প্রতিবেদনে একই ধরনের তথ্য জানিয়েছে। তাদের মতে, ইরানে যুক্তরাষ্ট্রের নতুন কোনো হামলার জবাব দিতে গত কয়েক সপ্তাহে পরিকল্পনা তৈরি করেছে ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো।

এর আগে চলতি সপ্তাহে ইরাকের এক কর্মকর্তা আলজাজিরাকে জানান, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি ইরাকে পৌঁছেছেন। তেহরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনের উদ্যোগ নিতেই তার এই সফর।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো

আপডেট সময় ০১:২০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬