ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১০ দিনের ব্যবধানে দুই দফা রদবদল, ফের বদলি ফেনীর এসপি Logo আত্মগোপনে থাকা নেতাকর্মীদের বিপদে ফেলছে পলাতক পার্টি : স্বরাষ্ট্রমন্ত্রী Logo সড়কে মৃত্যু ঠেকাতে ৪০ কিমি গতিসীমা মানার আহ্বান চসিকের Logo রাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্স প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ Logo জার্মানি, আর্জেন্টিনার ম্যাচে বাংলাদেশের আম্পায়ার Logo নারী নির্যাতন মামলার দীর্ঘসূত্রতা কমাতে জামায়াতের মহিলা বিভাগের ৭ দাবি Logo হাসপাতালের আইসিইউতে মামুনুর রশীদ Logo প্রথমবার সিনেমায় মোশাররফ করিম ও শিমু জুটি, সঙ্গে দীঘি Logo ১৫টি প্রতিষ্ঠানকে গণমুখী করতে সংসদীয় সাব কমিটি গঠনের সিদ্ধান্ত Logo হরমুজে নজরদারি আরও কঠোর করছে ইরান, বাড়ছে জাহাজে হামলা

সড়কে মৃত্যু ঠেকাতে ৪০ কিমি গতিসীমা মানার আহ্বান চসিকের

চট্টগ্রাম নগরের সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে গাড়িচালকদের সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিসীমা মেনে চলার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। একই সঙ্গে অসুস্থ অবস্থায় গাড়ি না চালানো এবং সহকারীদের দিয়ে গাড়ি চালানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) নগর ভবনের সম্মেলন কক্ষে সড়কে হতাহতদের স্মরণে আয়োজিত এক সচেতনতামূলক সভায় এসব আহ্বান জানানো হয়।

সড়কে হতাহতদের স্মরণে বৈশ্বিক দিবস ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্র্যান্স ফর রোড ট্রাফিক ভিকটিমস’ উপলক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. লিয়াকত আলী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভাইটাল স্ট্র্যাটেজিসের কারিগরি পরামর্শক আমিনুল ইসলাম সুজন। স্বাগত বক্তব্য দেন চসিকের নির্বাহী প্রকৌশলী মাহমুদ শাফকাত আমিন।

সভায় মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, সড়ক নিরাপদ করার দায়িত্ব সিটি করপোরেশন, পুলিশ, গাড়িচালক ও পথচারী সবার। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে সড়কে মৃত্যু প্রতিরোধ করা সম্ভব। নগরের পথচারী ও সাইকেল আরোহীদের নিরাপত্তায় চালকদের সতর্কতার সঙ্গে নির্ধারিত গতিসীমা মেনে গাড়ি চালাতে হবে।

তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই গাড়ির সহকারীদের দিয়ে গাড়ি চালানো যাবে না। অসুস্থ থাকলে গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। চসিক এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্দেশিত সর্বোচ্চ ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিসীমা মেনে চলতে হবে।

সিএমপির উপকমিশনার মো. লিয়াকত আলী বলেন, অনিয়ন্ত্রিত ও অতিরিক্ত গতি সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে দুই-চার মিনিট সময় বাঁচানোর চেয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছানো বেশি গুরুত্বপূর্ণ। চালকের মুহূর্তের ভুলে একটি প্রাণ ঝরে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে একটি পরিবার। তাই চালকদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পাশাপাশি পথচারীসহ অন্য সড়ক ব্যবহারকারীদেরও ট্রাফিক আইন মেনে চলতে হবে।

মূল প্রবন্ধে আমিনুল ইসলাম সুজন বলেন, সড়ক দুর্ঘটনায় শুধু একজন মানুষের মৃত্যু হয় না, এর ভুক্তভোগী হয় পুরো পরিবার। পরিসংখ্যান অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় বেশি মারা যান অল্পবয়সী, তরুণ ও কর্মক্ষম মানুষ। তাঁদের অনেকেরই পরিবার ও সমাজে দীর্ঘদিন ভূমিকা রাখার সুযোগ ছিল। তাই সড়কে প্রাণহানি ঠেকাতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

সভায় বক্তব্য দেন সড়কে দ্রুতগতির গাড়ির ধাক্কায় নিহত পুলিশ কনস্টেবল আবদুল কুদ্দুস মজুমদারের স্ত্রী রাশেদা আখতার। স্বামীর মৃত্যুর ঘটনা তুলে ধরে তিনি চালকদের ধীরে ও গতিসীমা মেনে গাড়ি চালানোর অনুরোধ জানান। তিনি বলেন, সড়কে চলাচলকারী প্রত্যেক মানুষের পরিবার রয়েছে। চালকেরা সতর্কভাবে আইন মেনে গাড়ি চালালে সবাই নিরাপদে ঘরে ফিরতে পারবেন। তাঁর মতো যেন কাউকে অল্প বয়সে স্বামীহারা কিংবা সন্তানদের পিতৃহারা হতে না হয়, সে জন্য সড়ক নিরাপত্তা আইন সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, সড়ক নিরাপদ রাখতে চালকদের দায়িত্ব অনেক। কিন্তু তাঁরা যথাযথ বিশ্রামের সুযোগ পান না। ফলে অনেক সময় অসতর্ক হয়ে দুর্ঘটনায় জড়িয়ে পড়েন। চালকদের নিয়ম অনুযায়ী বিশ্রামের সুযোগ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় আরও বক্তব্য দেন বিআইজিআরএসের এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর কাজী হেলাল উদ্দিন, নিরাপদ সড়ক আন্দোলন চট্টগ্রাম জেলার সাবেক আহ্বায়ক সালমান শামীম, ডেভেলপমেন্ট উইমেন নেটওয়ার্কের সদস্যসচিব জান্নাতুল ফেরদৌস এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের (ইপসা) ড. মোরশেদ হাসান মোল্লা।

ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) ও ভাইটাল স্ট্র্যাটেজিসের কারিগরি সহায়তায় আয়োজিত এ সভায় চসিকের ২০ জন গাড়িচালককে গতিসীমা মেনে গাড়ি চালানোর গুরুত্ব সম্পর্কেও সচেতন করা হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

১০ দিনের ব্যবধানে দুই দফা রদবদল, ফের বদলি ফেনীর এসপি

সড়কে মৃত্যু ঠেকাতে ৪০ কিমি গতিসীমা মানার আহ্বান চসিকের

আপডেট সময় ০৫:১৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬