ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খান Logo ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুইজনের মৃত্যু, নতুন রোগী ১৪১২ Logo অস্ত্র, নজরদারি ও আদর্শে কতটা ঘনিষ্ঠ ভারত-ইসরায়েল Logo একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন Logo আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত, তারা সবাই নজরদারিতে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু খাদ্য মন্ত্রণালয়ের একার দায়িত্ব নয় Logo মজুরি নির্ধারণের পরও ফতুল্লায় শ্রমিক অসন্তোষ, ৩ কারখানায় ছুটি Logo ঢাকায় দক্ষিণ আফ্রিকাকে মিশন খোলার আহ্বান Logo এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে Logo চট্টগ্রামে ইয়াবা উদ্ধার মামলায় তিনজনের যাবজ্জীবন

অস্ত্র, নজরদারি ও আদর্শে কতটা ঘনিষ্ঠ ভারত-ইসরায়েল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও গণহত্যার নিন্দা না করায় গত তিন বছর ধরে সমালোচনা করে আসছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস।

তবে সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে ভিন্ন অবস্থানের কথা জানিয়েছেন দলটির নেতা রাহুল গান্ধী। তিনি ইসরায়েলের গাজা অভিযানকে গণহত্যা আখ্যা দিয়ে নিন্দা করলেও দেশটির সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রাখার পক্ষে মত দিয়েছেন।

তার ভাষায়, ভারতের কৌশলগত স্বার্থ রয়েছে, বিশেষ করে সশস্ত্র বাহিনীর জন্য উন্নত অস্ত্র কেনার ক্ষেত্রে।

বিশ্লেষকদের মতে, রাহুল গান্ধীর এই বক্তব্য ভারত-ইসরায়েল সম্পর্কের গভীর বাস্তবতাকেই তুলে ধরেছে। মোদি সরকারের আমলে এই সম্পর্ক দৃশ্যমানভাবে বিস্তৃত হলেও এর ভিত্তি বহু পুরোনো। ফলে ভারতে সরকার পরিবর্তন হলেও দুই দেশের কৌশলগত সহযোগিতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

অস্ত্র কেনাবেচা, নজরদারি প্রযুক্তি, গোয়েন্দা সহযোগিতা ও নিরাপত্তাব্যবস্থার মতো বিভিন্ন ক্ষেত্রে ভারত ক্রমেই ইসরায়েলের ওপর নির্ভরশীল হয়ে উঠেছে। সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নিজস্ব নিয়ম শিথিল করে ইসরায়েলি ফোন হ্যাকিং প্রযুক্তি কেনার অনুমতি দিয়েছে বলে এক অনুসন্ধানে জানিয়েছে অলাভজনক সংস্থা ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন।

এর আগে ২০১৯ সালে হোয়াটসঅ্যাপ জানায়, ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ভারতের সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের ফোনে নজরদারি চালানো হয়েছিল।

প্রতিরক্ষা খাতেও দুই দেশের সহযোগিতা ব্যাপক। ২০১৪ সাল থেকে ইসরায়েলের অস্ত্র রফতানির প্রায় ৩৭ শতাংশের গন্তব্য ভারত। দেশটির শীর্ষ ধনকুবের গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি গ্রুপ ইসরায়েলি প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের সঙ্গে যৌথভাবে হায়দরাবাদে ড্রোন তৈরি করছে। এছাড়া ইসরায়েলের গাদোট গ্রুপের সঙ্গে যৌথভাবে ২০২৩ সালে হাইফা বন্দর কিনেছে আদানি গ্রুপ।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গত ৩০ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ভারতীয় প্রতিষ্ঠানগুলো ইসরায়েলে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের ২ হাজার ৫৯৬টি চালান পাঠিয়েছে। এসব প্রতিষ্ঠানের তিনটি সম্পূর্ণভাবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন।

বিশ্লেষকদের মতে, ইসরায়েলের অস্ত্র কেনার ক্ষেত্রে ভারতের প্রধান আকর্ষণ শুধু উন্নত প্রযুক্তি নয়; বরং দেশটি অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে তুলনামূলকভাবে কোনও শর্ত আরোপ করে না। পশ্চিমা দেশগুলোর মতো প্রযুক্তি ব্যবহারে বিধিনিষেধও দেয় না। এমনকি রুশ প্রযুক্তিনির্ভর ভারতের সামরিক সরঞ্জামের সঙ্গে ইসরায়েলি প্রযুক্তির সমন্বয় করতেও দেশটি আগ্রহী।

তবে এই সম্পর্কের সূচনা মোদি সরকারের আমলে নয়। ১৯৬২ সালে চীনের সঙ্গে যুদ্ধের সময় গোপনে ভারতকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করেছিল ইসরায়েল। ১৯৬৫ ও ১৯৭১ সালেও পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতকে সামরিক সহায়তা দেয় দেশটি। ১৯৯২ সালে কংগ্রেস সরকারের আমলেই দুই দেশের পূর্ণ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। ২০০৬ সালে বারাক-৮ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা যৌথভাবে তৈরির চুক্তির মধ্য দিয়ে সহযোগিতা নতুন মাত্রা পায়।

২০১৪ সালে মোদি ক্ষমতায় আসার পর সম্পর্কের ধরনে বড় পরিবর্তন আসে। আগে গোপনে অস্ত্র কেনা ও কূটনৈতিক যোগাযোগ সীমিত রাখা হলেও পরে সহযোগিতা প্রকাশ্য রূপ নেয়। ২০১৭ সালে মোদি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেন।

তবে এই ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনাও রয়েছে। বিশ্লেষকদের একাংশের মতে, বিজেপির হিন্দুত্ববাদী আদর্শের সঙ্গে ইসরায়েলের জায়নবাদী রাজনীতির আদর্শিক সাদৃশ্য দুই দেশের সম্পর্ককে আরও জোরালো করেছে। অন্যদের মতে, এটি মূলত ভারতের নিরাপত্তা ও সামরিক প্রয়োজননির্ভর একটি বাস্তববাদী অংশীদারত্ব।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সময় ভারতীয় অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা, আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় যোগ না দেওয়া এবং ফিলিস্তিনপন্থী বিক্ষোভ নিয়ন্ত্রণের ঘটনায় ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের মতে, সরকার পরিবর্তন হলেও প্রতিরক্ষা ও নিরাপত্তার স্বার্থে ইসরায়েলের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা সহজে কমার সম্ভাবনা নেই।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খান

অস্ত্র, নজরদারি ও আদর্শে কতটা ঘনিষ্ঠ ভারত-ইসরায়েল

আপডেট সময় ০৪:১৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬