শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সংশোধন হচ্ছে আইন, আধুনিক অস্ত্র পাচ্ছেন মাদক কর্মকর্তারা ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে চিৎকার, হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত অন্তত ১৮৮, নিখোঁজের সংখ্যা ছাড়াল ৪১ হাজার নকআউটে ব্রাজিলের মুখোমুখি জাপান, মরক্কো খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, ইতিহাস আইভরিকোস্টের শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ লক্ষ্মীপুরে মা ও দুই মেয়ে খুন: আহত আরেক মেয়ের মৃত্যু, পিটুনিতে সন্দেহভাজন যুবক নিহত

পাকিস্তানে শহরজুড়ে তাণ্ডব: ব্যাংক লুট, ভবন-থানায় আগুন; এডিসিকে হত্যা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সোরাব শহরজুড়ে তাণ্ডব চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। সেখানকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিদায়াতুল্লাহ বুলেদির বাসভবনে হামলা চালিয়ে তাকে হত্যা করেছে তারা।

শুধু তা-ই নয়, সশস্ত্র সন্ত্রাসীরা সোরাবের কয়েকটি সরকারি কার্যালয়, একটি থানাও জ্বালিয়ে দিয়েছে। এছাড়া একটি ব্যাংক লুট করেছে তারা। সরকারি মুখপাত্র শহিদ রিন্দ সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা বুলেদির নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।   

তিনি বলেছেন, নিজ বাসভবনে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে বুলেদি নিহত হয়েছেন। এই ঘটনার সময় বুলেদির পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র ব্যক্তিরা সংখ্যায় অনেক ছিলেন, তারা স্থানীয় একটি ব্যাংক লুট করে এবং অন্তত ছয়টি সরকারি কার্যালয় জ্বালিয়ে দেয়। 

এছাড়া সোরাবে একটি পুলিশ স্টেশনসহ আধা-সামরিকবাহিনী লেভিসের একটি পোস্টও জ্বালিয়ে দেয় সশস্ত্র ব্যক্তিরা। একই সঙ্গে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনীর চারটি গাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

এই হামলার জন্য ভারতের মদদপুষ্ট সন্ত্রাসীদের দায়ী করেছেন শহিদ রিন্দ। তিনি বলেছেন, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে দ্রত পৌঁছায় এবং একটি অভিযান শুরু করেছে।  

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি এই ঘটনাকে বেসামরিক নাগরিক, প্রশাসনিক কর্মকর্তা এবং সরকারি সম্পত্তিকে লক্ষ্য করে সন্ত্রাসবাদের একটি কাপুরুষোচিত কাজ বলে বর্ণনা করেছেন। 

শেহবাজ শরিফ বলেছেন, সন্ত্রাসীরা ইচ্ছাকৃতভাবে নারী ও শিশুসহ নিরস্ত্র বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা বেশ বেড়েছে। বিশেষ করে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলার ঘটনা ঘটছে। 

সূত্র: দ্য নিউজ ইন্টারন্যাশনাল

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com