ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রেলের নিয়োগ দুর্নীতির মামলায় সাবেক দুই কর্মকর্তার কারাদণ্ড Logo যুদ্ধ নয়, ভবিষ্যৎ চাই- পরিবর্তনের দাবিতে উত্তাল ইউরোপ Logo টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে Logo গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের Logo সিলেট বিআরটিএ অফিসে দুদকের অভিযান Logo নাশকতার উদ্দেশ্যে ১৯ ককটেল মজুত, অতঃপর… Logo বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo হজযাত্রীদের টিকা গ্রহণের আগে করতে হবে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা Logo রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ, আরেক মাইলফলক Logo জুলাই গণ-অভ্যুত্থানেই ঐক্য প্রতিষ্ঠিত, আরও সুসংহত করতে চাই: মাহাদী আমীন

রেলের নিয়োগ দুর্নীতির মামলায় সাবেক দুই কর্মকর্তার কারাদণ্ড

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ দুর্নীতির মামলায় সাবেক দুই কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত ব্যক্তিদের একজন পলাতক রয়েছেন। এর আগে একই নিয়োগ দুর্নীতির ঘটনায় করা আরেক মামলাতেও তাদের সাজা হয়েছিল।

সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত ব্যক্তিরা হলেন পূর্ব রেলের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা ও সাবেক সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরিয়া। আদালত গোলাম কিবরিয়াকে তিন বছর এবং ইউসুফ আলী মৃধাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সরকারি কৌঁসুলি (পিপি) মোকাররম হোসাইন জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে এ সাজা দিয়েছেন। গোলাম কিবরিয়া অন্য মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন। আর ইউসুফ আলী মৃধা পলাতক।

এ মামলার অপর তিন আসামি রেলওয়ের সাবেক অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান চৌধুরী এবং নিয়োগপ্রার্থী শহীদুল ইসলাম ও ইলিয়াস হোসেনকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দিয়েছেন আদালত।

মামলার বিবরণ অনুযায়ী, ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ পরীক্ষার লিখিত খাতা ও টেবুলেশন শিটে ঘষামাজা করে অকৃতকার্য প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছিল। এক প্রার্থীকে আট নম্বর গ্রেস দিয়ে উত্তীর্ণ দেখানো হয়। এ ছাড়া নিয়োগে জেলা কোটা যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে অভিযোগ করা হয়।

রেলওয়ের ট্রেড অ্যাপ্রেন্টিসের ৪০০টি শূন্য পদে নিয়োগের জন্য ৩৮ হাজার ৩১৭ জন আবেদন করেন। বাছাই শেষে ৮ হাজার ১৩৯ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। পরে ১ হাজার ২২৫ জনকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়।

২০১২ সালের ১৩ সেপ্টেম্বর দুদকের তৎকালীন সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা বাদী হয়ে মামলাটি করেন। ২০১৭ সালের ১২ নভেম্বর পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার রায় ঘোষণা করা হলো।

এর আগে রোববার (২২ নভেম্বর) পূর্ব রেলের রেকর্ড কিপার পদে নিয়োগ দুর্নীতির আরেক মামলায় ইউসুফ আলী মৃধা ও গোলাম কিবরিয়াকে কারাদণ্ড দেন আদালত।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রেলের নিয়োগ দুর্নীতির মামলায় সাবেক দুই কর্মকর্তার কারাদণ্ড

রেলের নিয়োগ দুর্নীতির মামলায় সাবেক দুই কর্মকর্তার কারাদণ্ড

আপডেট সময় ০৫:৪৩:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬