ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এটি ন্যায়সংগত: রিজভী Logo সরকারি খাল-জলাশয় দখলমুক্ত করতে হাইকোর্টে রিট Logo তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী Logo সাইবার নিরাপত্তা আইনের আপত্তিকর ধারা নি‌য়ে পর্যালোচনা কর‌ছে সরকার Logo নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি, এই ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নাই Logo ২৬ নভেম্বর শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, বসছে বড় মেলা Logo ব্যাডমিন্টন ও ফেনীর বুলবুল আর নেই Logo রায়পুরে গ্রামীণ ব্যাংকে আগুন দিয়ে পালানোর সময় ছাত্রলীগ নেতা আটক Logo নৈরাজ্য করলে জনগণ কঠিনভাবে প্রতিরোধ করবে: এমপি ফরিদ Logo চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যাপিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

২৬ নভেম্বর শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, বসছে বড় মেলা

দেশের প্রাণিসম্পদ খাতের অর্জন, আধুনিক প্রযুক্তি ও সম্ভাবনা তুলে ধরতে আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। এ উপলক্ষ্যে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সংলগ্ন পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, খামারি ও উদ্যোক্তারা অংশ নেবেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’। ২৬ নভেম্বর সকাল সাড়ে ৯টায় পুরোনো বাণিজ্য মেলার মাঠে সপ্তাহের কেন্দ্রীয় কর্মসূচি ও প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ দেওয়া হবে।

প্রাণিসম্পদ খাতের উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে এবার আটটি ক্যাটাগরিতে মোট ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হবে। এর মধ্যে আটটি স্বর্ণ ও ১৫টি রৌপ্য পদক রয়েছে। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের এসব পদক দেওয়া হবে।

মেলা প্রাঙ্গণে ৩৮৪টি স্টল ও ৮৬টি প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। এসব স্টল ও প্যাভিলিয়নে ডেইরি ও পোলট্রি শিল্প, প্রাণিস্বাস্থ্য, ভেটেরিনারি প্রযুক্তি, পশুখাদ্য ও পুষ্টি, গবেষণা ও উদ্ভাবন, প্রাণিজ খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং আধুনিক খামার ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হবে। পাশাপাশি প্রাণিজ খাদ্যের পুষ্টিগুণ, মূল্য সংযোজন, নিরাপদ খাদ্য প্রস্তুত ও রপ্তানির সম্ভাবনাময় পণ্য সম্পর্কে জানার সুযোগ পাবেন দর্শনার্থীরা।

তিন দিনের এ আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনীর পাশাপাশি থাকবে ফুড ফেস্টিভ্যাল, রেসিপি প্রতিযোগিতা, র‍্যাম্প শো ও সড়ক র‍্যালি। এ ছাড়া সপ্তাহ উপলক্ষ্যে ভ্রাম্যমাণ প্রচার, টেলিভিশনে আলোচনা অনুষ্ঠান এবং প্রাণিসম্পদ খাতের সমস্যা, সম্ভাবনা ও করণীয় নিয়ে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) উদ্যোগে গবেষণা ও প্রযুক্তি হস্তান্তরবিষয়ক আলোচনা সভাও থাকবে কর্মসূচিতে। মেলার শেষ পর্যায়ে প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাত দেশের খাদ্য ও পুষ্টিনিরাপত্তা, কর্মসংস্থান, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের মাধ্যমে এ খাতের আধুনিকায়ন, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন, প্রযুক্তির ব্যবহার এবং নারী ও তরুণ উদ্যোক্তা তৈরির বিষয়গুলো আরও গুরুত্ব পাবে।

তিনি বলেন, আন্তর্জাতিক মান নিশ্চিত করে রপ্তানিমুখী প্রাণিসম্পদ শিল্প গড়ে তুলতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদার করা প্রয়োজন। এ খাতের অর্জন ও সম্ভাবনা মানুষের সামনে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকাও গুরুত্বপূর্ণ।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এটি ন্যায়সংগত: রিজভী

২৬ নভেম্বর শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, বসছে বড় মেলা

আপডেট সময় ০১:৩০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬