ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীর জামিন নামঞ্জুর, নোয়াখালীতে সড়ক অবরোধ Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঁদ্রে মালরো’র স্মৃতিফলক উন্মোচন Logo শামা ওবা‌য়ে‌দের স‌ঙ্গে ব্রিটিশ হাই ক‌মিশনা‌রের সাক্ষাৎ Logo জার্মানির ৪৫০ স্কুলে বোমা হামলার হুমকি Logo গ্রামীণফোনের সাবেক কর্মীদের ৫ শতাংশ পাওনা নিষ্পত্তির দাবি Logo সুপার স্পেশালাইজড হাসপাতাল পূর্ণাঙ্গ চালুতে প্রয়োজন ১৪১০ কোটি টাকা Logo বঙ্গোপসাগরে লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের Logo ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে ‘জাগরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Logo ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী Logo পল্টনের ঐতিহাসিক গর্জন: স্বাধীনতার পথে ভাসানীর ঐতিহাসিক ডাক

বঙ্গোপসাগরে লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

চলতি মাসে দুই ঘূর্ণিঝড়ের পর বঙ্গোপসাগরে এখন বিরাজ করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হতে পারে দেশের বেশকিছু অঞ্চলে। সেইসঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি পর্যন্ত নিচে নেমে আসতে পারে।

সোমবার আগামী ৫ দিনের পূর্বাভাস সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সেইসঙ্গে দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

এছাড়া আগামী বৃহস্পতি, শুক্র এবং শনিবারও (২৬-২৮ নভেম্বর) দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই ৩ দিনে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে এই সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া বর্ধিত ৫ দিনে আবাহাওয়ার তেমন উল্লেখযোগ্য কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীর জামিন নামঞ্জুর, নোয়াখালীতে সড়ক অবরোধ

বঙ্গোপসাগরে লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

আপডেট সময় ০৬:৩৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬