ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইইউতে পোশাক রপ্তানি কমেছে ১৬ দশমিক ৪৩ শতাংশ Logo প্রথম বিবাহবার্ষিকীতে বাবার বাড়িতে যাচ্ছিলেন গৃহবধূ, পথে বেপরোয়া গতির ট্রাকচাপায় মৃত্যু Logo জাতীয় গ্রিডে ২৪৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে পেট্রোবাংলা Logo কিশোরগঞ্জে দিনব্যাপী যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী Logo পাকিস্তানে নিরপত্তা বাহিনীর অভিযানে ১০ সন্ত্রাসী নিহত Logo শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত Logo ভারতে আকস্মিক বন্যায় ৫ ভারতীয় সেনা নিখোঁজ Logo কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী Logo যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মিসর যাচ্ছেন হামাসপ্রধান Logo হাওয়াইয়ের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি মানুষ

ইন্দোনেশিয়ায় পাথর খনি ধসে নিহত ১০

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে একটি পাথর খনি ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। 

শুক্রবার (৩০ মে) সকালে পশ্চিম জাভার সিরেবন অঞ্চলের গুনুং কুদা খনিতে এই দুর্ঘটনা ঘটে। খবর আলজাজিরার।  

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান চলছে। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বড় বড় পাথর সরাতে খননযন্ত্র ব্যবহার করা হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারীরা বিধ্বস্ত এলাকা থেকে মৃতদেহ টেনে বের করার চেষ্টা করছেন। আরেকটি ভিডিওতে দেখা গেছে, একটি বড় পাথর ও মাটির স্তূপ ধসে পড়ার পর ঘন ধুলোর ভেতর লোকজন আতঙ্কে দৌড়ে পালাচ্ছেন।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, অন্তত ১০ জন নিহত হয়েছে। তবে কতজন নিখোঁজ রয়েছে তা এখনও নির্দিষ্ট করে বলা যায়নি।

সংস্থাটি আরও জানিয়েছে, তিনটি খননযন্ত্রসহ ভারি যন্ত্রপাতি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে এবং শনিবার পর্যন্ত উদ্ধার তৎপরতা চলবে।

সিরেবন জেলার পুলিশপ্রধান সুমার্নি জানিয়েছেন, কষ্টসাধ্য উদ্ধার প্রচেষ্টার মাধ্যমে ইতোমধ্যে এক ডজন আহত ব্যক্তিকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, ধসের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। খনি মালিক ও শ্রমিকদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। পুলিশ, জরুরি কর্মী, সেনা সদস্য ও স্বেচ্ছাসেবক – মোট পাঁচটি খননযন্ত্রসহ – এখনও আটকে পড়া শ্রমিকদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন। তবে দুর্বল মাটির কারণে উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। নতুন করে ধসের ঝুঁকি রয়েছে বলেও তিনি জানান।

পশ্চিম জাভার গভর্নর ডেডি মুলিয়াদি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছেন, ঘটনাস্থলটি ‘খুবই বিপজ্জনক’ এবং ‘শ্রমিকদের জন্য নিরাপত্তা মানদণ্ড পূরণ করে না’।

মুলিয়াদি আরও বলেন, গুনুং কুদা খনি এবং পশ্চিম জাভার আরও চারটি খনি, যেগুলো জীবনের জন্য ও পরিবেশের জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে, তিনি তা বন্ধের নির্দেশ দিয়েছেন।।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

ইইউতে পোশাক রপ্তানি কমেছে ১৬ দশমিক ৪৩ শতাংশ

ইন্দোনেশিয়ায় পাথর খনি ধসে নিহত ১০

আপডেট সময় ০১:০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫