ঢাকা ১২:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকায় চলছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক Logo মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের Logo গোপালগঞ্জে ২ থানা পুড়িয়ে দেওয়ায় বন্ধ দাপ্তরিক কাজ, ভোগান্তিতে মানুষ Logo ‘শ্রেষ্ঠত্বের অনন্য শিখরে’ যাওয়ার প্রত্যয় ডিবিএল ও ব্রাইট সিরামিকসের Logo ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই: ব্যাংক কর্তৃপক্ষ Logo জেমসের গান সংরক্ষণে বিশেষ উদ্যোগ Logo এসএমই হবে উৎপাদন ও রফতানির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী Logo শ্রম বিক্রি করে দুমুঠো ভাত জুটলেও, জুটে না মাথা গোজার ঠাঁই Logo গণপিটুনি ও নারী-শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ চায় বিএইচআরএফ Logo ৪০ হাজার বছর পরেও মহাকাশে ঘুরে বেড়াবে নাসার ভয়েজার-১, তবে…

মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ

মা হয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। ঢাকার একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ছেলের নাম রাখা হয়েছে ওহী বিন ওয়াদুদ। ব্যক্তিগত কারণে মা হওয়ার তারিখ প্রকাশ করতে চাননি এই অভিনেত্রী।

একাধিক সংবাদ মাধ্যমে সুখবরটি জানিয়েছেন মৌসুমী।

অভিনেত্রী জানিয়েছেন, সন্তানকে ঘিরেই এখন কাটছে মৌসুমীর সময়। ছেলের খাওয়ানো, ঘুম পাড়ানোসহ নতুন জীবনের সঙ্গে মানিয়ে নেওয়া হচ্ছে তার প্রতিদিনের রুটিন।

মা হওয়ার অনুভূতিকে ভাষায় প্রকাশ করা কঠিন বলেও জানিয়েছেন তিনি। ছেলের চেহারায় নিজের ছাপ দেখতে পেয়েছেন বলে জানিয়ে সন্তানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

গত জুলাইয়ে মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন মৌসুমী। এ সময় স্বামী আবদুল ওয়াদুদকেও পরিচয় করিয়ে দেন তিনি। ১৪ বছরের বন্ধুত্বের সম্পর্ক থেকে তাদের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন অভিনেত্রী।

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া মৌসুমী হামিদ এক যুগের বেশি সময় ধরে নাটকে অভিনয় করছেন। ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্র ও ওটিটি কনটেন্টেও কাজ করেছেন তিনি। তবে আপাতত অভিনয় থেকে কয়েক মাসের বিরতি নিয়ে সন্তানকে সময় দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। অভিনেত্রীর সর্বশেষ অভিনীত সিনেমা ‘যাপিত জীবন’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত শুক্রবার। চলছে প্রেক্ষাগৃহে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় চলছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক

মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ

আপডেট সময় ১০:১১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬