ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৪০ হাজার বছর পরেও মহাকাশে ঘুরে বেড়াবে নাসার ভয়েজার-১, তবে…

১৯৭৭ সালে পৃথিবী থেকে যাত্রা শুরু। এরপর পেরিয়ে গেছে প্রায় পাঁচ দশক। বৃহস্পতি ও শনি গ্রহের রহস্য উন্মোচনের লক্ষ্য নিয়ে মহাকাশে পাঠানো নাসার ভয়েজার-১ এখন পৃথিবী থেকে এতটাই দূরে যে, সেখান থেকে পাঠানো কোনো সংকেত পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে প্রায় ২৪ ঘণ্টা। অথচ এই মহাকাশযানের যাত্রা এখানেই শেষ হচ্ছে না। বিজ্ঞানীদের ধারণা, হাজার হাজার বছর মহাকাশে ছুটে চলবে এটি। এমনকি ৩০ থেকে ৪০ হাজার বছর পরও মহাকাশে টিকে থাকতে পারে মানুষের তৈরি এই বিস্ময়কর যান। তবে পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।

গত ১৮ নভেম্বর পৃথিবী থেকে এক আলোকদিনের দূরত্ব অতিক্রম করেছে ভয়েজার-১। অর্থাৎ, আলো একদিনে যে দূরত্ব অতিক্রম করে, পৃথিবী থেকে এখন তার দূরত্বও প্রায় ততটাই। নাসার হিসাব অনুযায়ী, মহাকাশযানটি পৃথিবী থেকে প্রায় ২৫৯০ কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে। মানুষের তৈরি কোনো যান এর আগে এত দূরত্ব অতিক্রম করতে পারেনি।

আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় তিন লাখ কিলোমিটার। সেই হিসাবে পৃথিবী থেকে ভয়েজার-১-এ কোনো রেডিও সংকেত পাঠালে তা পৌঁছাতে প্রায় ২৪ ঘণ্টা সময় লাগে। আবার মহাকাশযানটি থেকে পাঠানো সংকেত পৃথিবীতে ফিরতে লাগে আরও প্রায় ২৪ ঘণ্টা। অর্থাৎ, একটি বার্তা পাঠিয়ে তার উত্তর পেতে বিজ্ঞানীদের অপেক্ষা করতে হয় প্রায় দুই দিন।

বৃহস্পতি-শনি পেরিয়ে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে

১৯৭৭ সালের সেপ্টেম্বরে ভয়েজার-১ উৎক্ষেপণ করে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। শুরুতে এর লক্ষ্য ছিল সৌরজগতের বৃহস্পতি ও শনি গ্রহ পর্যবেক্ষণ করা। ১৯৭৯ সালে বৃহস্পতি এবং ১৯৮০ সালে শনির কাছাকাছি পৌঁছে গুরুত্বপূর্ণ তথ্য ও ছবি পাঠায় মহাকাশযানটি।

তবে পরবর্তী সময়ে এর যাত্রা আরও বিস্তৃত হয়। ২০১২ সালে সৌরজগতের হেলিওস্ফিয়ারের সীমানা অতিক্রম করে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করে ভয়েজার-১। সূর্য থেকে নির্গত চার্জিত কণার প্রবাহ এবং চৌম্বকীয় প্রভাবের তৈরি এই অঞ্চল পেরিয়ে বর্তমানে এটি সৌরজগতের বাইরের মহাশূন্যে ছুটে চলেছে।

ভয়েজার-১-এর যমজ মহাকাশযান ভয়েজার-২-ও ১৯৭৭ সালে উৎক্ষেপণ করা হয়েছিল। তবে ভিন্ন গতিপথের কারণে এটি এখন ভয়েজার-১-এর চেয়ে অনেকটা পিছিয়ে রয়েছে। বর্তমানে পৃথিবী থেকে প্রায় ২১৬৮ কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে ভয়েজার-২।

ক্রমেই কমছে শক্তি, বন্ধ হচ্ছে যন্ত্রপাতি

নাসার এই মহাকাশযানটি এখন ঘণ্টায় প্রায় ৬১ হাজার কিলোমিটার বেগে ছুটছে। কিন্তু দীর্ঘদিন ধরে মহাকাশে অবস্থানের কারণে এর বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ক্রমেই কমে আসছে। ভয়েজার-১-এর শক্তির উৎস প্লুটোনিয়ামভিত্তিক রেডিওআইসোটোপ থার্মোইলেকট্রিক জেনারেটর। সময়ের সঙ্গে এর শক্তি উৎপাদন কমে যাওয়ায় বিজ্ঞানীদের সামনে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

শক্তি সাশ্রয়ের জন্য ইতিমধ্যে মহাকাশযানটির বেশ কয়েকটি বৈজ্ঞানিক যন্ত্র বন্ধ করে দেওয়া হয়েছে। মূল ১০টি বৈজ্ঞানিক যন্ত্রের মধ্যে পাঁচটি বন্ধ করা হয়েছে শক্তি বাঁচাতে। আরেকটি যন্ত্র কার্যকারিতা কমে যাওয়ায় বন্ধ রয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের এই প্রচেষ্টা অব্যাহত রেখেছেন নাসার প্রকৌশলীরা। তাদের লক্ষ্য, যত দিন সম্ভব মহাকাশযানটির গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি সচল রাখা এবং পৃথিবীতে তথ্য পাঠানোর সক্ষমতা ধরে রাখা।

২০৩৬ সালের পর কী হবে?

বিজ্ঞানীদের ধারণা, আগামী কয়েক বছরের মধ্যে ভয়েজার-১-এর কার্যক্ষমতা আরও কমে আসবে। ফলে এর কাছ থেকে নতুন বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা ক্রমেই কঠিন হয়ে উঠবে। বর্তমান হিসাব অনুযায়ী, অন্তত ২০৩৬ সাল পর্যন্ত মহাকাশযানটির সংকেত পাওয়া সম্ভব হতে পারে। এরপর বিদ্যুৎ উৎপাদন এতটাই কমে যেতে পারে যে, পৃথিবীর সঙ্গে যোগাযোগ রাখা আর সম্ভব হবে না।

তবে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া মানেই মহাকাশযানটির যাত্রা থেমে যাওয়া নয়। এর ইঞ্জিন বন্ধ হয়ে গেলেও দীর্ঘদিনের গতির কারণে এটি মহাকাশে এগিয়ে যেতে থাকবে। বিজ্ঞানীদের ধারণা, পৃথিবীর সঙ্গে যোগাযোগ বন্ধ হওয়ার পরও মহাকাশযানটি আরও কয়েক কোটি বছর পর্যন্ত আকাশগঙ্গা ছায়াপথে ভেসে বেড়াতে পারে।

ওর্ট ক্লাউড পেরোতে লাগবে ৩০ হাজার বছর

ভয়েজার-১ ইতিমধ্যে সূর্যের হেলিওস্ফিয়ারের সীমানা অতিক্রম করলেও সূর্যের মহাকর্ষীয় প্রভাবের বাইরে চলে যায়নি। সৌরজগতের একেবারে বাইরের দিকে রয়েছে বরফ, ধূলিকণা ও পাথুরে বস্তুতে গঠিত বিশাল অঞ্চল, যার নাম ওর্ট ক্লাউড। ধারণা করা হয়, সৌরজগতের সৃষ্টি হওয়ার সময় অবশিষ্ট থাকা বরফময় বস্তু দিয়ে এই অঞ্চল তৈরি হয়েছে।

সূর্য থেকে ওর্ট ক্লাউডের দূরত্ব প্রায় ১ দশমিক ৫ থেকে ৩ দশমিক ২ আলোকবর্ষ। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, আগামী প্রায় ৩০০ বছরের মধ্যে ভয়েজার-১ এই অঞ্চলের কাছাকাছি পৌঁছাতে পারে। তবে পুরো ওর্ট ক্লাউড অতিক্রম করতে সময় লাগতে পারে প্রায় ৩০ হাজার বছর।

এরপর আরও এগিয়ে প্রায় ৪০ হাজার বছরের মধ্যে গ্লিজ ৪৪৫ নামের একটি নক্ষত্রের কাছাকাছি পৌঁছানোর কথা রয়েছে মহাকাশযানটির। তখন নক্ষত্রটি থেকে ভয়েজার-১-এর দূরত্ব হতে পারে প্রায় ১ দশমিক ৭ আলোকবর্ষ।

অবশ্য এসব হিসাব বর্তমান গতিপথ ও মহাকাশের পরিস্থিতির ভিত্তিতে করা হয়েছে। দীর্ঘ এই যাত্রায় কোনো মহাজাগতিক বস্তুর সঙ্গে সংঘর্ষ কিংবা অন্য কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটবে না, তার নিশ্চয়তা নেই।

মানবসভ্যতার এক নীরব দূত

ভয়েজার-১-এর সঙ্গে পৃথিবীর যোগাযোগ একসময় বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে এর ট্রান্সমিটার, নিস্তব্ধ হয়ে পড়বে বৈজ্ঞানিক যন্ত্রপাতি। কিন্তু মহাকাশে তার যাত্রা থামবে না। পৃথিবীর মানুষের তৈরি এই ছোট্ট মহাকাশযান তখনও অজানা নক্ষত্রের দিকে এগিয়ে যাবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৪০ হাজার বছর পরেও মহাকাশে ঘুরে বেড়াবে নাসার ভয়েজার-১, তবে…

আপডেট সময় ১১:৪৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬