শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৯৫তম সভা অনুষ্ঠিত

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালক পর্ষদের ৩৯৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদ সভায় সভাপতিত্ব করেন।

সভায় বেশ কিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ, পরিচালকবৃন্দ মো. সানাউল্লাহ সাহিদ, আব্দুল হালিম, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান, ফকির আখতারুজ্জামান, মো. মশিউর রহমান চমক, জেবুন নাহার, ফকির মাসরিকুজ্জামান, বিকল্প পরিচালক মোহাম্মদ মুসলেহ উদ্দিন খান ও মোহাম্মদ মাসুদ, স্বতন্ত্র পরিচালক একরামুল হক, নাসির উদ্দিন আহমেদ ও মো. রিয়াজুল করিম উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com