ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নতুন এআই এজেন্ট আনতে চায় অ্যাপল, অ্যানথ্রোপিকের শেয়ারের দরপতন Logo ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo নাগরিক নিরাপত্তা নিশ্চিতে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করলো জামায়াত Logo নিরাপত্তা শঙ্কায় গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা Logo ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo সিরাজগঞ্জে ক্ষমা প্রার্থনা ও মুচলেকা দিয়ে পদ ফিরে পেলেন বিএনপির ২ নেতা Logo ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৮ বিলিয়ন ডলারের বেশি Logo যুক্তরাষ্ট্রের শহরে ‘দুষ্ট’ পেঁচার হামলা, কারণ অজানা Logo বল টেম্পারিংয়ের ঘটনায় কামিন্সকে বোর্ডের সমর্থন Logo মুম্বাই ছেড়ে নতুন ভূমিকায় জয়াবর্ধনে

নিরাপত্তা শঙ্কায় গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

নিরাপত্তা শঙ্কায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ২২ নভেম্বর (রোববার) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

তবে বিশ্ববিদ্যালয় খোলা থাকছে বলে জানিয়েছেন, উপাচার্য ড. সোহেল হাসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে ১৮ ও ১৯ নভেম্বর সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা সিদ্ধান্ত হয়। রিজেন্ট বোর্ডের ওই সিদ্ধান্তের আলোকে জেলা ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তের মধ্যে ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিন ধরে গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা, আন্দোলন ও বিভিন্ন সহিংস ঘটনার কারণে স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত হচ্ছে। এর মধ্যে বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল ও স্লোগান দেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লেখা সম্বলিত সাইনবোর্ড ঝুলিয়ে দেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মিছিল নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে যান। সেখানে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন এবং বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে স্লোগান দেন তারা। এ সময় সাত কর্মদিবসের মধ্যে তাদের দাবি পূরণ না হলে নিজেরাই তা বাস্তবায়ন করবেন বলে হুঁশিয়ারি দেন।

এ ঘটনায় ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ এবং সেখানে বিভিন্ন দাবিতে কর্মসূচি পালনের ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।

এর আগে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দেশীয় অস্ত্র নিয়ে কয়েকটি মিছিলের ঘটনা ঘটে। মিছিলকারীদের হাতে রামদা, চাইনিজ কুড়াল, লাঠিসোঁটা ও অন্যান্য দেশীয় অস্ত্র দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনসার সদস্য ছাড়া অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়নি বলে জানা গেছে।

তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা থাকলেও নিরাপত্তা স্বার্থে সেখানে না থাকাই ভালো বলছে কর্তৃপক্ষ।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সোহেল হাসান মুঠোফোনে বলেন, বর্তমান পরিস্থিতিতে আমরা শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এখানের অবস্থা আপনারা জানেন। এসপি, ডিসি সাহেব তারা বলছে যে, আমরা নিরাপত্তা দিতে পারছি না। এটা বাস্তবতা! আপনারা দেখছেন, গোপালগঞ্জের কি অবস্থা! সেই জায়গা থেকে আমরা রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত, যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। তবে বিশ্ববিদ্যালয় বন্ধ নয়। বিশ্ববিদ্যালয় খোলা থাকবে, স্বাভাবিক কার্যক্রম চলবে।

বর্তমান আতঙ্কজনক পরিস্থিতিতে শিক্ষার্থীরা স্বাভাবিক পড়াশোনা করতে পারছে না উল্লেখ করে তিনি বলেন, ক্যাম্পাসে ছাত্রলীগ মিছিল করে গেছে। এখানে শিক্ষার্থীরা আছে, যে কোনো একটা ক্লাস বেঁধে গেলে তো বিপদ। এখানে শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা আমার কাছে সবার আগে।

হল খোলা থাকবে, কিন্তু এই পরিস্থিতিতে ছেলে-মেয়েরা এখানে না থাকলেই ভালো। কারণ বিভিন্ন লোকজন এখানে সংঘাত বাঁধানোর জন্য ছাত্রদের এবং স্থানীয়দের উসকানিও দিচ্ছেন। আমরা সর্বাত্মক চেষ্টা করছি এবং এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কোনো সমস্যা হয়নি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নতুন এআই এজেন্ট আনতে চায় অ্যাপল, অ্যানথ্রোপিকের শেয়ারের দরপতন

নিরাপত্তা শঙ্কায় গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

আপডেট সময় ০৩:৫৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬