ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রোহিঙ্গা গণহত্যার মামলায় আইসিজের রায় ন্যায়বিচারের নতুন অধ্যায়: খলিলুর রহমান Logo জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের উন্নতি Logo বিরল সফরে ভারতে গেলেন পাকিস্তানি মন্ত্রী Logo বৃষ্টির দিনে মন উদাস লাগে কেন Logo নিষিদ্ধ আওয়ামী লীগের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী Logo নতুন এআই এজেন্ট আনতে চায় অ্যাপল, অ্যানথ্রোপিকের শেয়ারের দরপতন Logo ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo নাগরিক নিরাপত্তা নিশ্চিতে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করলো জামায়াত Logo নিরাপত্তা শঙ্কায় গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা Logo ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিরল সফরে ভারতে গেলেন পাকিস্তানি মন্ত্রী

আঞ্চলিক সহযোগিতা সংস্থা সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ‘সভ্যতা বিষয়ক সংলাপ ফোরাম’-এ যোগ দিতে ভারত সফরে গিয়েছেন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের পরিবেশ বিষয়ক মন্ত্রী ড. মুসাদ্দিক মালিক। আজ শুক্রবার নয়াদিল্লি পৌঁছেছেন তিনি।

নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে মালিকের পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে। এক্সপোস্টে বলা হয়েছে, দিল্লিতে আয়োজিত এসসিও-এর এই সাংস্কৃতিক বৈঠকে ড. মালিক পাকিস্তানের প্রতিনিধিত্ব করছেন।

এর আগে সর্বশেষ এমন উচ্চপর্যায়ের সফরটি হয়েছিল ২০২৩ সালে। সে বছর পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। তার সেই সফরের উদ্দেশ্যও ছিল এসসিও’র সম্মেলনে যোগদান।

আজ ২০ নভেম্বর (শুক্রবার) থেকে ২২ নভেম্বর (রোববার) পর্যন্ত অনুষ্ঠিত হবে এসসিওর ‘সভ্যতা বিষয়ক সংলাপ ফোরাম’-এর সম্মেলন। পাকিস্তান ২০২৬-২৭ মেয়াদের জন্য এসসিও’র ‘কাউন্সিল অফ হেডস অফ স্টেট’ (সিএইচএস)-এর বর্তমান সভাপতি।

এসসিও-এর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে চীন, ভারত, রাশিয়া, ইরান, পাকিস্তান, বেলারুশ এবং মধ্য এশিয়ার ৩ দেশ কিরগিজস্তান, উজবেকিস্তান ও কাজাখস্তান। এই জোটের প্রায় প্রতিটি সদস্য রাষ্ট্রই প্রাচীন সভ্যতার ধারক। এসব সভ্যতার ইতিহাস খ্রিস্টপূর্ব যুগ পর্যন্ত বিস্তৃত।

ভারতের কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই সম্মেলনে অনুষ্ঠিত হচ্ছে। গত বছর তিয়ানজিনে এই অনুষ্ঠিত এসসিও নেতাদের শীর্ষ সম্মেলনে এই ‘সভ্যতা বিষয়ক সংলাপ ফোরাম’ গঠনের প্রস্তাব দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরবর্তীতে তা এসসিও কাউন্সিল কর্তৃক গৃহীত হয়।

ভারতের কেন্দ্রীয় সরকারের সরকারের ভাষ্যমতে, “এই ফোরামের লক্ষ্য হলো অঞ্চলের সমৃদ্ধ ও পরস্পর সংযুক্ত সভ্যতার ঐতিহ্যকে উদ্‌যাপন করা, জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করা এবং আন্তঃসাংস্কৃতিক সংলাপ ও সহযোগিতাকে উৎসাহিত করা।”

ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, ভারতের কেন্দ্রীয় সরকার এ সম্মেলনে পাকিস্তানের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আওরঙ্গজেব খান খিচিকে আমন্ত্রণ জানিয়েছিল। এছাড়া চীন, রাশিয়া, ইরান, বেলারুশ ও মধ্য এশিয়ার দেশগুলোসহ মোট ১০টি সদস্য রাষ্ট্রের সংস্কৃতি মন্ত্রী, ১৫টি সংলাপ অংশীদার দেশ এবং পর্যবেক্ষক দেশগুলোর প্রতিনিধিদেরও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী মোদীর উদ্বোধন করা এই অনুষ্ঠানটি দিল্লির ঐতিহাসিক ‘পুরানা কিলা’ (পুরানো দুর্গ)-য় অনুষ্ঠিত হচ্ছে; ষোড়শ শতাব্দীতে সম্রাট হুমায়ুন এই দুর্গটি নির্মাণ করেছিলেন।

কর্মকর্তারা দুর্গটির গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে জানান যে, এখানে পরিচালিত অনেক খননকার্যের মাধ্যমে ভারতের প্রায় ৩,০০০ বছরের প্রাচীন ইতিহাসের নিদর্শন উন্মোচিত হয়েছে—যার মধ্যে রয়েছে প্রাক-মৌর্য, মৌর্য, শুঙ্গ, কুষাণ, গুপ্ত ও গুপ্ত-পরবর্তী যুগ থেকে শুরু করে মধ্যযুগীয় রাজপুত, সুলতানি ও মুঘল আমল পর্যন্ত বিভিন্ন সময়ের ইতিহাস।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা গণহত্যার মামলায় আইসিজের রায় ন্যায়বিচারের নতুন অধ্যায়: খলিলুর রহমান

বিরল সফরে ভারতে গেলেন পাকিস্তানি মন্ত্রী

আপডেট সময় ০৪:২৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬