ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের উন্নতি Logo বিরল সফরে ভারতে গেলেন পাকিস্তানি মন্ত্রী Logo বৃষ্টির দিনে মন উদাস লাগে কেন Logo নিষিদ্ধ আওয়ামী লীগের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী Logo নতুন এআই এজেন্ট আনতে চায় অ্যাপল, অ্যানথ্রোপিকের শেয়ারের দরপতন Logo ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo নাগরিক নিরাপত্তা নিশ্চিতে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করলো জামায়াত Logo নিরাপত্তা শঙ্কায় গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা Logo ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo সিরাজগঞ্জে ক্ষমা প্রার্থনা ও মুচলেকা দিয়ে পদ ফিরে পেলেন বিএনপির ২ নেতা

নিষিদ্ধ আওয়ামী লীগের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী

শুক্রবার (২০ নভেম্বর) সকালে নড়াইলের কালিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় নিহত বিএনপির দুই নেতার কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনতার প্রতিরোধের মুখে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে নড়াইলের কালিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় নিহত বিএনপির দুই নেতার কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, বিদেশে পালিয়ে থেকেও তাদের সেই তৃষ্ণা আরও তীব্র ও গভীর হয়েছে। তারা এখনো দেশের গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে।

নিহত দুই নেতার হত্যাকাণ্ডের বিচারের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ছাত্র-জনতার প্রবল প্রতিরোধের মুখে পালিয়ে যাওয়ার পরও পার্শ্ববর্তী দেশ থেকে অনুচরদের দিয়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। এর নির্মম শিকার হয়েছেন কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা এবং কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান।

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের বিপ্লবে আহনাফ, মুগ্ধ, আবু সাঈদ, ওয়াসিম, আকরাম ও ফাইয়াজের মতো অসংখ্য শিক্ষার্থীকে গুলি করেও তারা ক্ষান্ত হয়নি। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কেউ নস্যাৎ করতে পারবে না। এসব হত্যাকাণ্ডের বিচারও হবে।

রিজভী বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াই করায় সোহেল রানা ও শাহিনুর রহমান শহীদের মর্যাদা পাবেন। বর্তমান সরকার প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে গণতান্ত্রিক পরিবেশ, শান্তি, স্থিতিশীলতা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ করছেন, যাতে আর কোনো মায়ের বুক খালি না হয়।

এর আগে রুহুল কবির রিজভী কালিয়া উপজেলায় নিহত দুই বিএনপি নেতার কবরে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের উন্নতি

নিষিদ্ধ আওয়ামী লীগের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী

আপডেট সময় ০৪:১৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬