ঢাকা ১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হৃদয়কে আউট করে খুব খুশি দক্ষিণ আফ্রিকা Logo চবির হীরকজয়ন্তীতে সাবেক শিক্ষার্থীদের গোলাপ দিয়ে স্বাগত জানাল ছাত্রদল Logo দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মেহেরপুরে জেলা বিএনপির মোটরসাইকেল শোডাউন Logo তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী Logo আ.লীগ আমলে তালিকাভুক্ত হওয়া ২১ কোম্পানি বন্ধ, ঝুঁকিতে বিনিয়োগকারীরা! Logo রায়েরবাজারে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে চার ইউনিট Logo রিয়ালের সঙ্গে আর্দা গুলেরের নতুন চুক্তি Logo ‘পুরো দলই জানত’, স্যান্ডপেপার বিতর্কে এবার মুখ খুললেন ব্যানক্রফট Logo ‘বিশ্বাস করি, আমরা ম্যাচ বাঁচাতে পারব’ Logo দেশে নতুন করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে : রিজভী

আ.লীগ আমলে তালিকাভুক্ত হওয়া ২১ কোম্পানি বন্ধ, ঝুঁকিতে বিনিয়োগকারীরা!

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত একের পর এক দুর্বল কোম্পানির উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। অথচ এসব কোম্পানির শেয়ার এখনো বাজারে লেনদেন করছেন বিনিয়োগকারীরা। ফলে কোম্পানিগুলোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি বড় ধরনের ঝুঁকিতে পড়ছেন সাধারণ বিনিয়োগকারীরা। চলতি বছরেও বন্ধ কোম্পানির তালিকায় নতুন করে পাঁচটি নাম যুক্ত হয়েছে। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) হিসাবে উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকা তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭টিতে।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনামলে দেশের শেয়ারবাজারে ১৩০টি কোম্পানি তালিকাভুক্ত হয়েছিল। এর মধ্যে ৪৯টি কোম্পানি এখন দুর্বল শ্রেণি বা ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে। এসব কোম্পানির মধ্যে ২১টির উৎপাদন বা ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হয়ে গেছে। কোম্পানিগুলোতে বর্তমানে বিভিন্ন শ্রেণির বিনিয়োগকারীদের প্রায় দেড় হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে। এতগুলো কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় এই বিনিয়োগের বড় অংশই ঝুঁকির মুখে পড়েছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

বন্ধ হয়ে যাওয়া ২১ কোম্পানির মধ্যে ১১টিই বস্ত্র খাতের। এগুলো হলো ফ্যামিলিটেক্স (বিডি), জেনারেশন নেক্সট ফ্যাশনস, হামিদ ফেব্রিকস, নিউ লাইন ক্লথিংস, সিঅ্যান্ডএ টেক্সটাইল, নূরানী ডায়িং অ্যান্ড সোয়েটার, প্যাসিফিক ডেনিমস, রিজেন্ট টেক্সটাইল মিলস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং এবং জাহিন স্পিনিং।

বস্ত্র খাতের বাইরে বন্ধ কোম্পানিগুলোর মধ্যে রয়েছে অ্যাকটিভ ফাইন কেমিক্যালস, এএফসি অ্যাগ্রো বায়োটেক, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, বারাকা পাওয়ার, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, জিবিবি পাওয়ার, খুলনা পাওয়ার কোম্পানি, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, রতনপুর স্টিল রি-রোলিং মিলস এবং ইয়াকিন পলিমার।

অধিকাংশ কোম্পানি মূলত শেয়ার বিক্রি করে অর্থ সংগ্রহের উদ্দেশ্যেই পুঁজিবাজারে আসে। অনেক কোম্পানির পরিচালক দীর্ঘ মেয়াদে ব্যবসা পরিচালনা এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি না দিয়ে নিজেদের হাতে থাকা শেয়ার বিক্রি করে দেন

ডিএসইর প্রকাশিত বন্ধ ও অকার্যকর কোম্পানির তালিকায় এসব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হওয়ার তারিখও উল্লেখ করা হয়েছে। সেই তথ্য অনুযায়ী, আলোচ্য ২১ কোম্পানির উৎপাদন বা ব্যবসায়িক কার্যক্রম ২০১৯ থেকে ২০২৬ সালের মধ্যে বন্ধ হয়েছে। তবে কোম্পানিগুলোর সমস্যার শুরু উৎপাদন বন্ধ হওয়ার দিন থেকে নয়। অনেক ক্ষেত্রে উৎপাদন বন্ধ হওয়ার আগে থেকেই আর্থিক সংকট, লোকসান, ঋণসংক্রান্ত জটিলতা, ব্যবস্থাপনার দুর্বলতা এবং উদ্যোক্তা-পরিচালকদের সঙ্গে বিরোধের মতো সমস্যা তৈরি হয়েছিল।

তালিকাভুক্তির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন

তথ্য বিশ্লেষণে দেখা যায়, এই ২১ কোম্পানির মধ্যে মাত্র দুটি ছাড়া বাকি সব কোম্পানি তালিকাভুক্ত হয়েছিল বিএসইসির তৎকালীন চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের নেতৃত্বাধীন কমিশনের সময়ে। ব্যতিক্রম দুটি হলো অ্যাকটিভ ফাইন কেমিক্যালস ও খুলনা পাওয়ার কোম্পানি। প্রথমটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে এবং দ্বিতীয়টি ডাইরেক্ট লিস্টিং পদ্ধতিতে তালিকাভুক্ত হয়েছিল তার পূর্ববর্তী চেয়ারম্যান জিয়াউল হক খন্দকারের সময়ে।

কোম্পানিগুলোর এমন পরিণতির পেছনে তালিকাভুক্তির উদ্দেশ্য ও উদ্যোক্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পুঁজিবাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। পুঁজিবাজার বিশ্লেষক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ ঢাকা পোস্টকে বলেন, অধিকাংশ কোম্পানি মূলত শেয়ার বিক্রি করে অর্থ সংগ্রহের উদ্দেশ্যেই পুঁজিবাজারে আসে। অনেক কোম্পানির পরিচালক দীর্ঘ মেয়াদে ব্যবসা পরিচালনা এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি না দিয়ে নিজেদের হাতে থাকা শেয়ার বিক্রি করে দেন।

তিনি বলেন, দুর্বল পারফরম্যান্সের কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন দেওয়ার কারণেই বাজারে বর্তমান অস্থিরতা তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাও তাদের দায়িত্বে অবহেলা করে কোম্পানিগুলোকে তালিকাভুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছে। এর পরিণতি ভোগ করতে হচ্ছে বিনিয়োগকারীদের।

দুর্বল কোম্পানির তালিকাভুক্তির ক্ষেত্রে তৎকালীন নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ডিএসইর চেয়ারম্যান মোমিনুল ইসলামও। তিনি বলেন, দুর্বল ও অসুস্থ কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করা এবং তাদের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দেওয়ার বিষয়ে ডিএসইর অনীহা ছিল। তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তৎকালীন চেয়ারম্যানসহ পুরো কমিশন ডিএসইর প্রস্তাব উপেক্ষা করেই অনেক দুর্বল কোম্পানিকে তালিকাভুক্ত হওয়ার সুযোগ দেয়।

দেড় হাজার কোটি টাকার বিনিয়োগ ঝুঁকিতে

বন্ধ কোম্পানিগুলোতে সাধারণ বিনিয়োগকারীদের মালিকানার অংশও উল্লেখযোগ্য। দুই-একটি বাদে সবগুলো কোম্পানিতে উদ্যোক্তা ও পরিচালকদের বাইরে থাকা শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণির বিনিয়োগকারীদের মালিকানার অংশ সর্বনিম্ন ৬০ শতাংশ থেকে ৯৬ শতাংশ পর্যন্ত। এর মধ্যে ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেডের ৯৫ দশমিক ৯৮ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে সাধারণ বিনিয়োগকারীসহ উদ্যোক্তা ও পরিচালকদের বাইরের বিভিন্ন শ্রেণির শেয়ারহোল্ডারের হাতে। জেনারেশন নেক্সট ফ্যাশনসের ক্ষেত্রেও এই বিনিয়োগকারীদের মালিকানা প্রায় ৮৪ শতাংশ। ফলে এসব কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার নেতিবাচক প্রভাব মূলত সাধারণ বিনিয়োগকারীদের ওপরই বেশি পড়ছে।

টেকসই পুঁজিবাজার গড়ে তুলতে শক্তিশালী করপোরেট সুশাসন, স্বচ্ছতা এবং কার্যকর নিয়ন্ত্রক তদারকি জরুরি। বর্তমান কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুশাসন জোরদার এবং বিদ্যমান দুর্বলতাগুলো দূর করতে কাজ করছে

গত মঙ্গলবার (১৭ নভেম্বর) কোম্পানিগুলোর শেয়ারদর অনুযায়ী, এই ২১ কোম্পানিতে উদ্যোক্তা ও পরিচালক বাদে অন্যান্য শেয়ারহোল্ডারদের বিনিয়োগের বাজারমূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৬ কোটি ৪৫ লাখ টাকা। এর মধ্যে মাত্র পাঁচ কোম্পানিতে বিনিয়োগের পরিমাণ ৬৩৩ কোটি ৫৮ লাখ টাকা। অর্থাৎ ২১ কোম্পানিতে সাধারণ বিনিয়োগকারীদের মোট বিনিয়োগের প্রায় ৪৪ শতাংশই রয়েছে এই পাঁচ প্রতিষ্ঠানে। কোম্পানিগুলো হলো বারাকা পাওয়ার, এমারেল্ড অয়েল, ইয়াকিন পলিমার, খুলনা পাওয়ার ও অ্যাকটিভ ফাইন কেমিক্যালস।

এই পাঁচ কোম্পানির মধ্যে বারাকা পাওয়ারে ১৯৮ কোটি ৫৫ লাখ, খুলনা পাওয়ারে ১২৬ কোটি ৪২ লাখ, এমারেল্ড অয়েলে ১১০ কোটি ৫ লাখ, ইয়াকিন পলিমারে ১০৪ কোটি ৬ লাখ এবং অ্যাকটিভ ফাইন কেমিক্যালসে ৯৪ কোটি ৯৭ লাখ টাকার বিনিয়োগ রয়েছে। অর্থাৎ উৎপাদন বন্ধ থাকা ২১ কোম্পানির মধ্যে বিনিয়োগের বাজারমূল্যের দিক থেকে এই পাঁচ কোম্পানিতেই বিনিয়োগকারীদের ঝুঁকি সবচেয়ে বেশি।

তবে এখানে উল্লেখিত অর্থের পরিমাণ কোম্পানিগুলোর শেয়ারের বাজারমূল্য। এটি বিনিয়োগকারীদের মূল ক্রয়মূল্য বা কোম্পানিগুলোর কাছ থেকে উত্তোলিত আইপিও অর্থের সমান নয়।

শেয়ারবাজার থেকে উত্তোলন ১ হাজার ২২৪ কোটি টাকা

কোম্পানিগুলো তালিকাভুক্ত হওয়ার সময় শেয়ারবাজার থেকে যে অর্থ সংগ্রহ করেছিল, তার পরিমাণও কম নয়। ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়ে উল্লেখিত কোম্পানিগুলোর মধ্যে ২০টি আইপিওর মাধ্যমে মোট ১ হাজার ১৭২ কোটি টাকা সংগ্রহ করে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর বাইরে ২০১০ সালে ডাইরেক্ট লিস্টিং পদ্ধতিতে খুলনা পাওয়ার কোম্পানি প্রায় ৫২ কোটি ১৫ লাখ টাকা সংগ্রহ করে তালিকাভুক্ত হয়েছিল। সব মিলিয়ে এই ২১ কোম্পানি শেয়ারবাজার থেকে সংগ্রহ করেছিল ১ হাজার ২২৪ কোটি ১৫ লাখ টাকা।

আইপিওর মাধ্যমে সবচেয়ে বেশি অর্থ সংগ্রহ করা পাঁচ কোম্পানির মধ্যে রয়েছে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, রিজেন্ট টেক্সটাইল মিলস, হামিদ ফেব্রিকস, বারাকা পাওয়ার ও রতনপুর স্টিল রি-রোলিং মিলস। এই কোম্পানিগুলো সম্মিলিতভাবে ৬৬৪ কোটি টাকা সংগ্রহ করেছিল, যা ২০ কোম্পানির আইপিওর মাধ্যমে উত্তোলিত মোট অর্থের অর্ধেকেরও বেশি। এর মধ্যে অ্যাপোলো ইস্পাত ২২০ কোটি, রিজেন্ট টেক্সটাইল ১২৫ কোটি, হামিদ ফেব্রিকস ১০৫ কোটি, বারাকা পাওয়ার ১১৪ কোটি এবং রতনপুর স্টিল ১০০ কোটি টাকা সংগ্রহ করে।

কারখানা বন্ধ, কোথাও বিক্রি হয়েছে সম্পদ

তালিকাভুক্তির পর এসব কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার ঘটনাগুলোও এক রকম নয়। কোনো কোনো প্রতিষ্ঠানের কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ, কোথাও উৎপাদন বন্ধের পাশাপাশি সম্পদ বিক্রি হয়ে গেছে, আবার কোনো প্রতিষ্ঠান গ্যাসসংকট ও আর্থিক দুরবস্থার কারণে উৎপাদন চালাতে পারেনি।

বাজারে যেকোনো সংস্কারের পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আশা করি, অতীতের মতো এই কমিশন দুর্বল কোম্পানিগুলোতে তালিকাভুক্ত হওয়ার সুযোগ দেবে না। ভবিষ্যতে ভালো কোম্পানিগুলোকে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহে উৎসাহিত করতে বর্তমান কমিশন কাজ করছে

যেমন ফ্যামিলিটেক্সের কারখানা ও প্রধান কার্যালয় বন্ধ থাকার পাশাপাশি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) অবস্থিত কারখানার জমি, ভবন ও সম্পদ বিক্রির বিষয়টি সামনে এসেছে। গত মে মাসে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তদন্তে প্রতিষ্ঠানটির কারখানা ও প্রধান কার্যালয় বন্ধ থাকার তথ্য পাওয়া যায়। বেপজা কয়েক বছরের বকেয়া ও দায়দেনা আদায়ে প্রতিষ্ঠানটির ইজারা বাতিল করে সম্পদ বিক্রির উদ্যোগ নেয়। এতে কোম্পানিটির সাধারণ বিনিয়োগকারীদের শেয়ারের বিপরীতে বাস্তব সম্পদ থাকার বিষয়টিও বড় প্রশ্নের মুখে পড়ে।

আবার হামিদ ফেব্রিকসের উৎপাদন বন্ধের পেছনে গ্যাসসংকটের বিষয়টি উঠে এসেছে। স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, পর্যাপ্ত গ্যাসচাপ না থাকায় প্রতিষ্ঠানটি উৎপাদন বন্ধ করে দেয়। উৎপাদন বন্ধের আগে প্রায় দুই বছর ধরে কারখানাটির উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছিল। আর অ্যাপোলো ইস্পাতের কারখানা ২০২০ সালের অক্টোবর থেকে বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটির সাবেক পরিচালকদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের পর কোম্পানিটি সংকটে পড়ে।

বিনিয়োগকারীর স্বার্থ রক্ষা ও আস্থা ফেরানো চ্যালেঞ্জ

কোম্পানিগুলোর এমন পরিণতির পেছনে উদ্যোক্তা ও পরিচালকদের দায়বদ্ধতার অভাবকেও কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের মতে, পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর একটি কোম্পানির ব্যবসা পরিচালনা, আর্থিক অবস্থার উন্নতি এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার দায়িত্ব মূলত পরিচালনা পর্ষদের। কিন্তু কোম্পানির উৎপাদন বন্ধ হয়ে যাওয়া কিংবা আর্থিক অবস্থা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ার পরও দায়বদ্ধতা নিশ্চিত করা না গেলে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষিত থাকে না।

এ বিষয়ে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, টেকসই পুঁজিবাজার গড়ে তুলতে শক্তিশালী করপোরেট সুশাসন, স্বচ্ছতা এবং কার্যকর নিয়ন্ত্রক তদারকি জরুরি। বর্তমান কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুশাসন জোরদার এবং বিদ্যমান দুর্বলতাগুলো দূর করতে কাজ করছে। এসব উদ্যোগ কার্যকর হলে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং পুঁজিবাজারকে টেকসই প্রবৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

ডিএসইর চেয়ারম্যান মোমিনুল ইসলাম বলেন, বাজারে যেকোনো সংস্কারের পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আশা করি, অতীতের মতো এই কমিশন দুর্বল কোম্পানিগুলোতে তালিকাভুক্ত হওয়ার সুযোগ দেবে না। ভবিষ্যতে ভালো কোম্পানিগুলোকে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহে উৎসাহিত করতে বর্তমান কমিশন কাজ করছে। এজন্য লিস্টিং প্রক্রিয়াও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কারগুলো শেষ হলে ভালো কোম্পানিও পুঁজিবাজারে আসবে আর বিনিয়োগকারীদের আস্থাও পুনরুজ্জীবিত হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

হৃদয়কে আউট করে খুব খুশি দক্ষিণ আফ্রিকা

আ.লীগ আমলে তালিকাভুক্ত হওয়া ২১ কোম্পানি বন্ধ, ঝুঁকিতে বিনিয়োগকারীরা!

আপডেট সময় ১১:৪২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬