ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হুমায়ুন কবিরের কা‌ছে কাতারের রাষ্ট্রদূতের এক‌টি আমন্ত্রণপত্র হস্তান্তর

দোহায় একটি সম্মেলনে যোগদানের জন্য কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলাইফির এক‌টি আমন্ত্রণপত্র পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কা‌ছে হস্তান্তর করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত সেরায়া আলী মাহদি সাইদ আল-কাহতানি।

রোববার (১৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ ক‌রে আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন রাষ্ট্রদূত।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। প্রতিমন্ত্রী বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন এবং বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান অব্যবহৃত সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন।

তিনি কাতারে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়ে বাংলাদেশের আগ্রহের ওপরও জোর দেন।

রাষ্ট্রদূত কাতারের অর্থনীতিতে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন এবং তাদের নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও মর্যাদাপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন।

রোহিঙ্গা সংকটের বিষয়ে প্রতিমন্ত্রী বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে কাতার সরকারের অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং এই সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে দেশটির সম্পৃক্ততা অব্যাহত রাখার আহ্বান জানান।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

হুমায়ুন কবিরের কা‌ছে কাতারের রাষ্ট্রদূতের এক‌টি আমন্ত্রণপত্র হস্তান্তর

আপডেট সময় ০৪:১৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬