ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য Logo জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার Logo ৩৯ বছরেও সবার ওপরে মেসি, এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে সেরার স্বীকৃতি Logo এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি Logo ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে মরক্কোর ইতিহাস Logo যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা Logo মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ Logo ডিসেম্বরে বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের Logo নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স Logo গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

মিসিসিপিতে পণ্যবাহী জাহাজের সঙ্গে প্রমোদতরির ভয়াবহ সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন ১২৯ আরোহী

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে মিসিসিপি নদীতে দুটি জাহাজের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি যাত্রীবাহী প্রমোদতরি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও জাহাজটিতে থাকা ১২৯ জন যাত্রী ও ক্রু প্রাণে বেঁচে গেছেন। অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি এড়ানোয় ঘটনাটিকে ‘মিরাকল অব মিসিসিপি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন কর্মকর্তারা।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ‘আমেরিকান হেরিটেজ’ নামের প্রমোদতরিটি তখন মিসিসিপি নদীতে নোঙর করা অবস্থায় ছিল। এ সময় পাশ দিয়ে যাওয়ার সময় ‘আটলান্টিক অ্যাসফাল্ট’ নামের একটি পণ্যবাহী জাহাজ সেটিকে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষের তীব্রতায় প্রমোদতরিটি একদিকে হেলে পড়ে এবং একপর্যায়ে প্রায় উল্টে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। এ ঘটনায় ৩২ জন আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কারও অবস্থা গুরুতর নয় বলে প্রাথমিকভাবে জানানো হয়েছিল। তবে শনিবার পর্যন্ত নয়জন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরেনো জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে পুলিশ, টাগবোট চালক এবং অন্যান্য উদ্ধারকারী দল একযোগে কাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাময়িকভাবে মিসিসিপি নদীতে নৌযান চলাচলও বন্ধ রাখা হয়।

বন্দর কর্তৃপক্ষের প্রধান মেলানি মন্টরোল জানান, প্রমোদতরিতে পানি প্রবেশ করতে শুরু করলে দ্রুত যাত্রীদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। অনেকেই উদ্ধারকাজে এগিয়ে আসেন। অন্যদিকে মার্কিন কোস্টগার্ডের ক্যাপ্টেন মেলানি বার্নহাম প্রাথমিকভাবে ধারণা করছেন, পণ্যবাহী জাহাজটির নিয়ন্ত্রণব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

দুর্ঘটনার সময় প্রমোদতরির ক্যাপ্টেনও আহত হন। তবে সব যাত্রী ও ক্রু নিরাপদে আছেন কি না, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি নিজের চিকিৎসা নিতে রাজি হননি বলে জানিয়েছেন মেয়র।

প্রমোদতরির একজন যাত্রী জো ন্যাব জানান, সংঘর্ষের পর জাহাজটি খুব দ্রুত কাত হয়ে যায়। এ সময় তিনি পানিতে পড়ে যান এবং উদ্ধার পাওয়ার আগে প্রায় ২০ মিনিট পানিতে ভেসে ছিলেন। তাঁর ভাষায়, মুহূর্তের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছিল।

অন্যদিকে প্রত্যক্ষদর্শী জেমি হলফোর্ড জানান, সংঘর্ষের পর প্রমোদতরিটি ডকের সঙ্গে ধাক্কা খায়। বিকট শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। অনেক যাত্রী ও ক্রুকে জাহাজ থেকে বেরিয়ে আসার সময় কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদ্ধারকর্মীদের প্রশংসা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি উদ্ধার অভিযানকে অসাধারণ বলে উল্লেখ করেন। লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রিও বিপুলসংখ্যক মানুষকে নিরাপদে উদ্ধারের বিষয়টি উল্লেখ করে ঘটনাটিকে ‘মিরাকল অব মিসিসিপি’ বলে অভিহিত করেন।

উল্লেখ্য, ‘আমেরিকান হেরিটেজ’ প্রমোদতরিটি আট দিনের ভ্রমণ শেষে নিউ অরলিন্সে এসে নোঙর করেছিল। যাত্রাপথে লুইজিয়ানা ও মিসিসিপি অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে যাত্রাবিরতি ছিল। ২০১৫ সালে নির্মিত চার ডেকের এই জাহাজটিতে ১৫০ জনের বেশি যাত্রী ধারণক্ষমতা রয়েছে। এতে কাচঘেরা রেস্তোরাঁ, ব্যায়ামাগার ও তিনটি অতিথি লাউঞ্জ রয়েছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত অব্যাহত রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য

মিসিসিপিতে পণ্যবাহী জাহাজের সঙ্গে প্রমোদতরির ভয়াবহ সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন ১২৯ আরোহী

আপডেট সময় ০৪:০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬