রাজধানীর লালবাগে আত্মগোপনে থাকা চাঁদপুর কচুয়ার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) রাতে আজিমপুর সমাজ কল্যাণ গলি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে লালবাগ থানা পুলিশ।
রবিবার (১৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন লালাবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল হোসেন।
গ্রেপ্তাররা হলেন– কচুয়া উপজেলার ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুমন মিয়া, কচুয়া উপজেলার ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কচুয়া উপজেলার ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদ্স্য রাসেল আহম্মেদ এবং কচুয়া উপজেলার ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদ্স্য মফিজুল ইসলাম।
ওসি জামিল হোসেন বলেন, আসামিরা গত শুক্রবার লালবাগ আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠন নেতাকর্মীদের সহিত মিছিলের প্রস্তুতি নেয়। সোহরাব হোসেন সুমন মিয়ার আজিমপুরের বাসায় সহযোগীদের নিয়ে গোপন বৈঠক করার সময় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাকে আটক করে।
ওসি জামিল হোসেন বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ



























