শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর: ‘লুক ইস্ট’ থেকে ‘সিল্ক রোড’ যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি বাংলাদেশের পাশে থাকবে চীন, মালয়েশিয়ার শ্রমবাজারে ‘ফাস্ট ট্র্যাক’ চীনে ১০৯ তলা ভবনে আঘাত হানল বিমান দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, প্রাণহানি বেড়ে ৫৮৯ হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল

এবি ব্যাংক নিয়ে এলো তিনটি নতুন ইসলামিক ব্যাংকিং ডিপোজিট প্রোডাক্ট

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

এবি ব্যাংক সম্প্রতি তিনটি নতুন শরিয়াহ্সম্মত ইসলামি্ক ব্যাংকিং ডিপোজিট প্রোডাক্ট চালু করেছে- এবি মাহির, এবি ইসলামিক ডিপিএস এবং এবি হজ ডিপোজিট স্কিম।

এবি মাহির একটি বিশেষায়িত মুদারাবা সঞ্চয়ী হিসাব যা ত্রৈমাসিক ভিত্তিতে সাধারণ মুদারাবা সঞ্চয়ী হিসেবের চেয়ে অধিক মুনাফা প্রদান করে থাকে।

এই সঞ্চয়ী হিসাব ন্যূনতম ৫০০০ টাকা দিয়ে খোলা যায় এবং এতে রয়েছে ইন্টারনেট ব্যাংকিং ও ফান্ড ট্রান্সফারসহ অন্যান্য আধুনিক ব্যাংকিং সুবিধা।

এবি ইসলামিক ডিপিএস একটি দীর্ঘমেয়াদি ডিপোজিট প্ল্যান যেখানে ২০ বছর পর্যন্ত যেকোনো মেয়াদে আকর্ষণীয় মুনাফায় ডিপোজিট করা যায়। এতে আরও রয়েছে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত ফ্রি ইসলামিক বীমা সুবিধা।

এবি হজ ডিপোজিট স্কিম গ্রাহকদের হজ পালনের জন্য আর্থিক সচ্ছলতায় একটি সঞ্চয়ী স্কীম, যা গ্রাহকগণ ১ থেকে ২০ বছরের যেকোনো মেয়াদের জন্য খুলতে পারবেন এবং এতে রয়েছে অর্ধ-বার্ষিক ভিত্তিতে আকর্ষণীয় মুনাফা।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মিজানুর রহমান।

আরো উপস্থিত ছিলেন এবি ব্যাংক শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. হাফিজ মুজতবা রিজা আহমেদ এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com