ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সিডরের ১৯ বছর: আতঙ্ক আর অনিশ্চয়তা যেন কাটছেই না উপকূলবাসীর Logo ইদ্রিস আলীর সঙ্গেএমপি নুসরাতের বাবার কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন রাশেদ খাঁন Logo হাসিনার প্রত্যর্পণ ইস্যু ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি Logo গত ১০ বছরে টাকার মান কমেছে প্রায় ৬০ শতাংশ: গভর্নর মোস্তাকুর রহমান Logo প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে কৃত্রিম পা পেলেন আব্দুর রহিম Logo কেরালা চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ‘বনলতা সেন’ Logo ৮৩ বছর বয়সে মারা গেলেন ‘দ্য ওক রিজ বয়েজ’-এর রিচার্ড স্টারবান Logo বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত Logo বাল্যবিয়ে ও যৌতুকের বিয়ে পড়ালে কাজির লাইসেন্স বাতিল: ত্রাণমন্ত্রী Logo কোন কৌশলে বাংলাদেশকে হারিয়ে দিল পাকিস্তান

প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে কৃত্রিম পা পেলেন আব্দুর রহিম

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেয়েছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম। বাম পা হারানোর পর দীর্ঘদিন ধরে স্বাভাবিক চলাফেরায় নানা সীমাবদ্ধতার মুখোমুখি হওয়া আব্দুর রহিমের জন্য এই উদ্যোগ নেওয়া হয়।

গতকাল শনিবার রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে প্রস্থেটিক লিম্ব (কৃত্রিম পা) তুলে দেন প্রধানমন্ত্রী।

বাম পা হারানোর কারণে দৈনন্দিন চলাফেরায় নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছিল আব্দুর রহিমকে। স্বাভাবিকভাবে হাঁটাচলা এবং দৈনন্দিন কাজকর্ম সম্পাদনের ক্ষেত্রে তার শারীরিক সীমাবদ্ধতা তৈরি হয়। এ অবস্থায় তার চলাফেরার সক্ষমতা পুনরুদ্ধার এবং স্বাভাবিক জীবনযাপনের পথ সুগম করতে কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয়।

কৃত্রিম পা ব্যবহারের মাধ্যমে আব্দুর রহিমের চলাফেরার সীমাবদ্ধতা অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে। এর ফলে দৈনন্দিন কাজকর্মে অন্যের ওপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সিডরের ১৯ বছর: আতঙ্ক আর অনিশ্চয়তা যেন কাটছেই না উপকূলবাসীর

প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে কৃত্রিম পা পেলেন আব্দুর রহিম

আপডেট সময় ১১:১৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬